রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:১১
শিরোনামঃ
সংগঠন, সমর্থন ও সমীকরণ—ডোমকলে তৃণমূলের তুরুপের তাস কি কামরুজ্জামান মন্ডল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব।

বরিশালে স্ত্রীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি অলি উদ্দিন ২১বছর পর গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ৪, ২০২৩, ১২:০৬ পূর্বাহ্ণ
  • ৩৭৭ ০৯ বার দেখা হয়েছে

 

বরিশালে স্ত্রীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি অলি উদ্দিন ২১বছর পর গ্রেফতার

বরিশালে স্ত্রীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি অলি উদ্দিন বাঘা ওরফে আলী আহাম্মদ (৪৩) পালিয়ে ছিলেন ২১ ব্ছর। তবে শেষ রক্ষা হয়নি। শুক্রবার (৩ মার্চ) ভোরে ভোলা সদর উপজেলা থেকে তাকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার অলি উদ্দিন বরিশালের হিজলা উপজেলার লেমুয়া গ্রামের মৃত রমিজ উদ্দিন বাঘার ছেলে।

 

 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন বরিশাল র‌্যাব-৮ এর কোম্পানির কমান্ডার মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। র‌্যাব জানায়, ২০০১ সালের ১৯ মার্চ রোকেয়া ওরফে হেলেনার সঙ্গে বিয়ে হয় অলি উদ্দিনের। বিয়ের সাতমাস পর পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কিল-ঘুষি ও তলপেটে লাথি মেরে হত্যার পর পালিয়ে যান অলি। এ ঘটনায় রোকেয়ার বাবা ২০০২ সালের ২ জানুয়ারি বাদী হয়ে হিজলা থানায় একটি মামলা করেন।

 

 

পরে ২০১৫ সালের ২৬ মে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক পলাতক আসামি অলি উদ্দিন বাঘার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। স্ত্রীকে হত্যার পর থেকে অলি উদ্দিন ছদ্মবেশে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে ছিলেন। তথ্য-প্রযুক্তির মাধ্যমে অবস্থান নিশ্চিত হয়ে শুক্রবার ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব। র‌্যাব কমান্ডার মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, অলি উদ্দিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে হিজলা থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell