মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:৪৪
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ

বরিশালে ২০০ বছর ধরে উপমহাদেশের সবচেয়ে বড় শ্মশান দীপাবলি উৎসব উদযাপিত হচ্ছে।

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ২০, ২০২৫, ২:৩১ পূর্বাহ্ণ
  • ১৯৪ ০৯ বার দেখা হয়েছে

 

বরিশালে ২০০ বছর ধরে উপমহাদেশের সবচেয়ে বড় শ্মশান দীপাবলি উৎসব উদযাপিত হচ্ছে।

বরিশাল প্রতিনিধি।।

বরিশাল প্রতিবছরের মতো এবারও উপমহাদেশের সবচেয়ে বড় শ্মশান দীপাবলি উৎসব উদযাপিত হয়েছে। রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যা থেকে হাজারো মানুষ এই শ্মশান দীপাবলি উৎসবে অংশ নেন। উৎসব চলবে রাত ১০টা পর্যন্ত।

জানা গেছে, প্রায় ২০০ বছরের প্রাচীন এই শ্মশান দীপাবলি উৎসবে আগতরা তাদের স্বজনদের সমাধিতে মোমবাতি, প্রদীপ, ধূপ কাঠি প্রজ্বালন করেন এবং সমাধিতে প্রিয়জনের প্রিয় খাবার রেখে আসেন।
উৎসবে অংশগ্রহণকারীরা জানান, ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে প্রতিবছর কালীপূজার আগের দিন ভূত চতুর্দশী ও পুণ্য তিথিতে এই আয়োজন বরিশালে সনাতন ধর্মালম্বীদের অন্যতম প্রধান উৎসব বলে বিবেচিত।

নগরীর কাউনিয়ার মহাশ্মশানে স্বজনদের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসা স্মৃতি রানী বলেন, বাবার স্মৃতির উদ্দেশে প্রতি বছর দীপাবলিতে তিনি মহাশ্মশানে যান। এ সময় বাবার পছন্দের সব খাবার সমাধিতে রেখে আসেন।
সমাধিতে শ্রদ্ধা জানাতে ঢাকা থেকে আসা রুপক শীল জানান, ছোট বেলায় তিনি তার বাবাকে হারিয়েছেন, সেই থেকেই তার সমাধিতে ফুল দিতে আসেন তিনি। তাছাড়া এখানে আসলে পুরানো অনেক আত্মীয় স্বজনের সঙ্গে তার দেখা হয়।

বরিশাল মহাশ্মশান রক্ষা কমিটির উপদেষ্টা রাখাল চন্দ্র দে জানান, বরিশাল নগরের কাউনিয়ায় মহাশ্মশানটি প্রায় ২০০ বছর আগে ৫ একর ৯৬ শতাংশ জমির ওপর প্রতিষ্ঠিত হয়। নতুন পুরানো মিলিয়ে মহাশ্মশানে ৬০ হাজারেরও বেশি সমাধি রয়েছে। এর মধ্যে ৫০ হাজারের অধিক পাকা ও ১০ হাজার কাঁচা মঠ রয়েছে। এছাড়া ৯০০ মঠ রয়েছে যাদের স্বজনরা এই দেশে নেই, সেসব মঠ এবার গোলাপী রং করা হয়েছে। স্বজন না থাকা মঠগুলোতে কমিটির পক্ষ থেকে প্রতিবছর শ্মশান দিপালীতে মোমবাতি প্রজ্বলন করা হয়ে থাকে।
বলেন, কালীপূজার আগের দিন ভূত চতুর্দশীর পুণ্য তিথিতে প্রতিবছর সনাতন ধর্মাবলম্বীরা তাদের

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell