বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:৫৯
শিরোনামঃ
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই-

বরিশাল রসুলপুরে অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজাসহ ২ জনকে আটক

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২, ২০২১, ৯:৫৮ অপরাহ্ণ
  • ৫০৬ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। বরিশাল নগরের রসুলপুর বস্তির একটি বাসায় অভিযান চালিয়ে ২৫  কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) দুপুরে কোতোয়ালি মডেল থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) ফজলুল করিম বিষয়টি জানিয়েছেন।

আটকরা হলেন- রসুলপুর বস্তির ২ নম্বর গুলির মো. ফারুক হাওলাদারের ছেলে মো. পলাশ হাওলাদার (৩৮) এবং নগরীর ৬ নম্বর ওয়ার্ড হকার্স মার্কেট এলাকার মন্টু হাওলাদারের ছেলে দিপু হাওলাদার (২০)।

ফজলুল করিম জানান, আটকরা রসুলপুর চরে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী পুলিশের একটি দল ওই বস্তির ২ নম্বর গলির পলাশ হাওলাদারের ঘরে অভিযান চালায়। এ সময় ৩টি স্কুল ব্যাগের মধ্য থেকে ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় পলাশ ও তার সহযোগী দিপুকে আটক করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটক ২ জনসহ অজ্ঞাতনামা আরও ৩ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছে।

২৫ কেজি গাঁজা উদ্ধারের ঘটনা কোতয়ালী মডেল থানা পুলিশের এ যাবত কালের সর্বাধিক মাদক উদ্ধার অভিযান বলে জানিয়েছেন কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আজিমুল করিম।

তিনি জানান, গাঁজাসহ আটক দিপুর বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় আরও দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তার বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানাও জারি করেছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell