শনিবার ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:৩১
শিরোনামঃ
ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন।

বর্তমান সরকার স্মার্ট ক্রীড়াবিদ তৈরিতে কাজ করছে-প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ২৭, ২০২৩, ১২:৪৩ পূর্বাহ্ণ
  • ২৫৪ ০৯ বার দেখা হয়েছে

বর্তমান সরকার স্মার্ট ক্রীড়াবিদ তৈরিতে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস ২০২৩-এর চূড়ান্ত পর্বের উদ্বোধনকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি। আমাদের পরবর্তী টার্গেট হলো দেশকে একটি স্মার্ট বাংলাদেশে রূপান্তর করা, যা স্মার্ট ক্রীড়াবিদ তৈরিতে সাহায্য করবে। এভাবে আমরা যে কোনো আন্তর্জাতিক খেলায় অংশ নেওয়ার মান অর্জন করতে পারবো।

প্রধানমন্ত্রী জানান, তার সরকার ক্রীড়াঙ্গনে শ্রেষ্ঠত্ব বাড়ানোর পাশাপাশি দেশের আর্থ-সামাজিক অগ্রগতি নিশ্চিতে কাজ করে যাচ্ছে।

ছোট ভাই শেখ কামালের স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী জানান, শেখ কামাল বয়সে ছোট ছিলেন। শৈশবে তার খেলার সঙ্গী ছিলেন তিনি। ফুটবল, ক্রিকেট, হকি ও বাস্কেটবলের সঙ্গে যুক্ত ছিলেন শেখ কামাল।

প্রধানমন্ত্রী বলেন, কামাল আজ বেঁচে থাকলে হয়তো দেশকে অনেক কিছু দিতে পারতো।

শেখ হাসিনা জানান, তার পরিবার ক্রীড়াপ্রেমী পরিবার ছিল। কারণ তার পরিবারের অনেক সদস্য খেলাধুলার সঙ্গে জড়িত ছিলেন। এমনকি তার দাদা ছিলেন একজন ফুটবলার।

যুবসমাজকে খেলাধুলায় যত বেশি সম্পৃক্ত করা যাবে বাংলাদেশ ভবিষ্যতে তত বেশি লাভবান হবে বলে জানান সরকারপ্রধান।

তিনি বলেন, তার সরকারের নেওয়া পদক্ষেপের কারণেই দেশের খেলাধুলা স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অনেক উন্নতি লাভ করেছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell