শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:৪৮
শিরোনামঃ
সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান রাজধানীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা। গুণীজনদের দিকনির্দেশনায় সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন-প্রধানমন্ত্রী তারেক রহমান।  সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ের বসতবাড়ি,ফসলি জমি,প্রাইমারি, হাইস্কুল,ভাঙ্গন থেকে রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত

বলিউডে ‘দাদা’ আর বাঙালিদের ‘ফাটাকেষ্ট’ হয়ে ওঠার গল্প লিপিবদ্ধ বইয়ের পাতায়।

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২১, ২০২১, ৭:৪৭ অপরাহ্ণ
  • ২৯৯ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।বলিউডে ‘দাদা’ আর বাঙালিদের ‘ফাটাকেষ্ট’ হয়ে ওঠার গল্প লিপিবদ্ধ বইয়ের পাতায়।ভারতের খ্যাতিমান অভিনেতা মিঠুন চক্রবর্তীর বর্ণময় জীবনের গল্প উঠে আসবে বইয়ের পাতায়।এ বইয়ে বাংলাদেশে জন্ম নেওয়া গৌরাঙ্গ চক্রবর্তী থেকে মিঠুন এবং বলিউডে ‘দাদা’ আর বাঙালিদের ‘ফাটাকেষ্ট’ হয়ে ওঠার গল্প লিপিবদ্ধ থাকবে। সাফল্যের কাহিনিই শুধু নয়, এই বইতে উঠে আসবে ব্যক্তি মিঠুনের হতাশা ও ভয়ের কথাও। মিঠুন চক্রবর্তীর জীবনের গল্প নিয়ে বইটি লিখেছেন মুম্বাইয়ের চলচ্চিত্র সাংবাদিক কমল মুখোপাধ্যায়। বইটির নামকরণ করা হয়েছে ‘মিঠুন চক্রবর্তী, দ্য দাদা অব বলিউড’। মিঠুন চক্রবর্তীর চলচ্চিত্রের ইতিহাস যেমন রয়েছে এই বইয়ে, তেমনই রয়েছে ব্যক্তিগত জীবনের কথা, রাজনৈতিক সচেতনতার কথাও। তবে এ অভিনেতা চাননি তাকে নিয়ে কিছু লেখা হোক। জানা গেছে, বলিউডের কিংবদন্তি অভিনেত্রী হেমা মালিনীর অনুরোধেই কমল মুখোপাধ্যায়কে বই লেখার অনুমতি দেন মিঠুন চক্রবর্তী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বইয়ের প্রচ্ছদ শেয়ার করেছেন কমল। সেখানে বইটি লেখার পেছনের কারণ জানিয়েছেন তিনি। কমল লেখেন, ‘দুই বছরের গবেষণা আর আমার সাংবাদিকতা জীবনের ১৫ বছরের অভিজ্ঞতা। যখন সবাই ঘরবন্দী তখন আমি ভেবেছি একটি জীবনী লেখার জন্য। মিঠুন চক্রবর্তীর সঙ্গে অনেক সময় কাটিয়েছি, তার কাছে শোনা গল্প থেকে অনেক কিছু তুলে ধরা চেষ্টা করেছি। তবে তার জীবনী তুলে ধরা সহজ কাজ ছিল না। ’ কমল জানান, ‘বইটি অনেক কারণেই বিশেষ বই হতে যাচ্ছে। বইটি লেখতে তাকে সহায়তা ও অনুপ্রাণিত করেছেন চন্দ্রিমা পাল ও দিবাকর ঘোষ। ‘মিঠুন চক্রবর্তী, দ্য দাদা অব বলিউড’র প্রচ্ছদ করেছেন ভিকি ইন্দানি। এটি রুপা বুকসের ব্যানারে প্রকাশ হবে। পরে বইটি অ্যামাজন, ফ্লিপকার্টসহ ভারতের শীর্ষস্থানীয় বইয়ের দোকানে পাওয়া যাবে। ’ প্রসঙ্গত, মৃণাল সেনের ‘মৃগয়া’ চলচ্চিত্রের মাধ্যমে ১৯৭৬ অভিষেক ঘটে মিঠুন চক্রবর্তীর। এ সিনেমার মাধ্যমে সেরা অভিনেতা হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি। এ পর্যন্ত ৩০০-এর অধিক হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন মিঠুন। এছাড়াও বাংলা, পাঞ্জাবী, তেলেগু, ওড়িয়া, ভোজপুরী চলচ্চিত্রে দেখা গেছে তাকে। রাজনীতিতেও নাম লিখিয়েছেন তিনি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell