শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:২০
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

বাংলাদেশি আমেরিকানদের জয় যুক্তরাষ্ট্র এর স্থানীয় নির্বাচনে

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ১৩, ২০২৩, ৯:২১ পূর্বাহ্ণ
  • ২৯৭ ০৯ বার দেখা হয়েছে

 

বাংলাদেশি আমেরিকানদের জয় যুক্তরাষ্ট্র এর  স্থানীয়  নির্বাচনে

 

হাকিকুল ইসলাম খোকন,সিনিয়র প্রতিনিধি যুক্তরাষ্ট্ঃ

যুক্তরাষ্ট্রের স্থানীয় নির্বাচনে বাংলাদেশি আমেরিকান প্রার্থীরা ঐতিহাসিক সাফল্য অর্জন করেছেন। খবর বাপসনিউজ ।গত ৭ নভেম্বর ২০২৩,মংগলবার অনুষ্ঠিত নির্বাচনে তারা বিভিন্ন পদে বিপুল ভোটে জয়ী হয়েছেন। এই নির্বাচনে বাংলাদেশি আমেরিকান প্রার্থীরা মোট ৪৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে ২৬ জন জয়ী হয়েছেন। এটি বাংলাদেশি আমেরিকানদের জন্য একটি বিরাট অর্জন। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া স্টেট পার্লামেন্টের সিনেটর হিসেবে বাংলাদেশি-আমেরিকান সাদ্দাম সেলিম বিজয়ী হয়েছেন, ফিলাডেলফিয়া সিটির কাউন্সিল অ্যাট লার্জ পদে বিজয়ী হয়েছেন আরেক বাংলাদেশি-আমেরিকান ড. নীনা আহমেদ। নিউইয়র্ক সিটি কাউন্সিলে পুনরায় জয়ী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত শাহানা হানিফ। মিলবোর্ন সিটির নির্বাচনে কাউন্সিলর হিসেবে পুনরায় জয়ী হয়েছেন নুরুল হাসান এবং সালাহউদ্দিন মিয়া। এ ছাড়া হাডসন সিটি কাউন্সিলেও ৪ বাংলাদেশি-আমেরিকান পুনরায় জয় পেয়েছেন। তারা হলেন- কাউন্সিলম্যান শেরশাহ মিজান, দেওয়ান সারওয়ার এবং রনি ইসলাম ও ওয়ার্ড সুপারভাইজার আবদুস মিয়া। একই সঙ্গে মিশিগান স্টেটের হ্যামট্রমিক সিটিতে মোহাম্মদ কামরুল হাসান টানা চতুর্থবারের মতো কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বকনিষ্ঠ বাংলাদেশি আমেরিকান হিসেবে সিটি কাউন্সিলর পদে এই প্রথম বারের মতো নির্বাচিত হয়েছেন মুহতাসিন রহমান সাদমান। বর্তমানে হ্যামট্রমিক সিটিতে নির্বাচিত আরো ২ জন বাংলাদেশি কাউন্সিলর রয়েছেন এবং যুক্তরাষ্ট্রের ইতিহাসে মিশিগানের হ্যামট্রামিক সিটিতে মেয়রসহ সকল কাউন্সিলর মুসলিম যেটি বিরল ঘটনা। বিজয়ীরা সবাই ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী ছিলেন। নোয়াখালী জেলা সদরের সন্তান সাদ্দাম সেলিম ৭০% ভোট পেয়ে স্টেট সিনেটর হিসেবে নির্বাচিত হয়েছেন। সব মিলিয়ে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি-আমেরিকান সিনেটরের সংখ্যা হলো ৪ জন। একই মর্যাদায় স্টেট রিপ্রেজেনটেটিভ হিসেবে চার দফায় নির্বাচিত হয়ে আসছেন নিউ হ্যামশায়ার স্টেটের আবুল খান। নির্বাচিত প্রবাসীদের মধ্যে তিনিই একমাত্র রিপাবলিকান। অপর সিনেটররা হলেন- শেখ রহমান, মাসুদুর রহমান এবং নাবিলা ইসলাম। এছাড়া নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম নারী এবং প্রথম বাংলাদেশি আমেরিকান হিসেবে দ্বিতীয় মেয়াদে কাউন্সিলওম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন শাহানা হানিফ। তিনি ৭৫% ভোট পেয়েছেন। এছাড়াও প্রেসিডেন্ট বারাক ওবামার উপদেষ্টা এবং ফিলাডেলফিয়া সিটির ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালনকারী ড. নীনা আহমেদ এবার তৃণমূলের ভোটে ফিলাডেলফিয়া সিটির কাউন্সিলওম্যান অ্যাট লার্জ হিসেবে জয়ী হয়েছেন। উল্লেখ্য, ড. নীনা আহমেদ এর আগে পেনসিলভেনিয়া স্টেট অডিটর জেনারেল এবং লেফট্যানেন্ট গভর্নর পদে ডেমোক্র্যাটিক পার্টির টিকিটে লড়েছিলেন কিন্তু পরাজিত হন তবে এবার তিনি সিটি মেয়রের সমমর্যাদার একটি আসনে বিজয়ী হয়েছেন। ড. নীনা এই সিটির প্রথম দক্ষিণ এশিয়ান কাউন্সিলওম্যান ও প্রথম মুসলিম নারী। যুক্তরাষ্ট্রের বিভিন্ন ষ্টেটে বাংলাদেশিদের এই বিজয়ের জন্য প্রবাসী বাংলাদেশি কমিউনিটি আনন্দ উৎযাপন করছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell