বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:০৮
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রক্ষক ভক্ষকের ভুমিকা -নারীর সাথে অনৈতিক সম্পর্ক বিয়ের প্রলোভনে প্রতারণা ‘এস, আই মিলন ক্লোজড। বিশিষ্ট ব্যবসায়ী হেনোলাক্স গ্রুপের মালিক ডা: মোহাম্মদ নুরুল আমিন ইন্তেকাল করেন-(ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রজেউন) সোনারগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতে গিয়ে জামুকা’র তালিকা থেকে বাদ পড়লেন ডেপুটি কমান্ডার আলতাফ ‘প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু। লক্ষ্য ২০২৬ সামনে রেখে ডিজিটাল ময়দানে সংগঠিত তৃণমূল সমর্থকরা। শরৎ স্মৃতি সদন মঞ্চে”ছন্দে আনন্দে’র সাংস্কৃতিক অনুষ্ঠান। ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব ।

বাংলাদেশের অধিকাংশ মাদরাসায় অহরহ হচ্ছে নির্যাতন,,বরিশালে কোমরে শিকল বেঁধে মাদরাসাছাত্রকে পিটিয়ে আহত-মাদরাসাশিক্ষক জিহাদুল ইসলামকে গ্রেপ্তার

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ২৪, ২০২৪, ১০:২৬ পূর্বাহ্ণ
  • ২৮৪ ০৯ বার দেখা হয়েছে

বাংলাদেশের অধিকাংশ মাদরাসায় অহরহ হচ্ছে নির্যাতন,,বরিশালে কোমরে শিকল বেঁধে মাদরাসাছাত্রকে পিটিয়ে আহত-মাদরাসাশিক্ষক জিহাদুল ইসলামকে গ্রেপ্তার

বরিশাল প্রতিনিধি।।

কোমরে শিকল বেঁধে তরিকুল ইসলাম (১১) নামে এক মাদরাসাছাত্রকে পিটিয়ে আহত করা হয়েছে।  এ ঘটনায় রোববার (২২ সেপ্টেম্বর) রাতে গৌরনদী মডেল থানায় মামলা দায়েরের পর সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ এজাহারভুক্ত প্রধান আসামি মাদরাসাশিক্ষক জিহাদুল ইসলামকে গ্রেপ্তার করে ।

আহত তরিকুলমাদরাসাশিক্ষক জিহাদুল ইসলামকে গ্রেপ্তারর উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের বাহেরঘাট গ্রামের মৃত আউয়াল হাওলাদারের ছেলে ও গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের লক্ষণকাঠি গ্রামের হাজি আব্দুল হাই-কুলসুম হাফেজিয়া মাদরাসার নাজেরা শাখার ছাত্র।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া জানান, নির্যাতনের বিষয়ে মাদরাসার শিক্ষক জিহাদুল ইসলাম, ইলিয়াস হোসাইন ও পরিচালক দাদন মিয়াকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত প্রধান আসামি জিহাদুল ইসলামকে গ্রেপ্তার করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।

নির্যাতনের শিকার ছাত্র তরিকুল ইসলাম জানায়, শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে ক্লাসে পড়ানোর সময় অন্য এক ছাত্রের সঙ্গে কথা বলায় তাকে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখেন শিক্ষক (ছোট হুজুর) জিহাদুল ইসলাম। এ সময় তার প্রস্রাবের চাপ শুরু হলে টয়লেটে যাওয়ার কথা বলা সত্ত্বেও শিক্ষক জিহাদুল তাকে টয়লেটে যেতে দেয়নি। এক পর্যায়ে তাকে মারধর করা হয়। এরপর কান ধরে ওঠবস করানো হয়েছে। সবশেষ তাকে শিকল দিয়ে বেঁধে মারধর করা হয়।

তরিকুল ইসলাম আরও জানায়, তার পায়ের সঙ্গে কোমরে শিকল পরানো হয়। সারা রাত শিকলবন্দি করে রাখার পর রোববার বেলা ১১টার দিকে সুযোগ পেয়ে সে পালিয়ে বাড়িতে আসে।

ভুক্তভোগী ছাত্র তরিকুল ইসলামের ভাই মাসুম হাওলাদার অভিযোগ করে বলেন, আমার ভাইকে শিকল দিয়ে বেঁধে নির্যাতনের বিষয়টি মাদরাসার পরিচালক দাদন মিয়া ও বড় হুজুর ইলিয়াস হোসাইনকে জানানো সত্ত্বেও তারা কোনো বিচার না করায় অভিযুক্ত শিক্ষকসহ তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

তবে শিশু ছাত্র তরিকুল ইসলামকে মারধরের বিষয়টি অস্বীকার করলেও শিকলবন্দি করে রাখার কথা স্বীকার করেছেন গ্রেপ্তারকৃত শিক্ষক জিহাদুল ইসলাম।

এ বিষয়ে জানতে মাদরাসার পরিচালক দাদন মিয়া ও বড় হুজুর ইলিয়াস হোসাইনের ব্যবহৃত মোবাইল ফোনে কল করে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা ফোন রিসিভ না করায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell