মঙ্গলবার ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:১৩
শিরোনামঃ
সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল

বাংলাদেশের সঙ্গে যা হলো, মানতে পারছেন না কিউই অলরাউন্ডারও

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ৩০, ২০২১, ১:৩৭ অপরাহ্ণ
  • ৬৯৪ ০৯ বার দেখা হয়েছে

রান তাড়ায় নেমে গেলেন, কিন্তু জানেনই না আসলে লক্ষ্যটা কত! নেপিয়ারে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ডাকওয়ার্থ-লুইসের ভুলের বলি হলো বাংলাদেশ। যা কিনা মানতে পারছেন না খোদ নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশাম।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১৭.৫ ওভারে নিউজিল্যান্ড তুলেছিল ৫ উইকেটে ১৭৩ রান। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে বাংলাদেশের সামনে লক্ষ্য দেয়া হয় ১৬ ওভারে ১৪৮।

সেই লক্ষ্য মাথায় নিয়ে ব্যাটিংয়েও নেমে গিয়েছিল টাইগাররা। ১.৩ ওভারে দলের রান যখন বিনা উইকেটে ১২, তখনই খবর এলো-লক্ষ্য ভুল হিসেব হয়েছে। ডাকওয়ার্থ পদ্ধতিতে জিততে হলে ১৬ ওভারে করতে হবে ১৭০ রান। এরপর আরেকবার সংশোধনী- ১৭০ নয়, দরকার ১৭১।

দেড় ওভার খেলা হওয়ার পরও টাইগাররা জানতোই না, তাদের আসলে জয়ের লক্ষ্য কত! একদিকে খেলা চলছে, অন্যদিকে ম্যাচ রেফারি জেফ ক্রো বসে হিসেব কষছেন। কি একটা অবস্থা!

জিমি নিশাম তো এমন কাণ্ডে রীতিমত ধুইয়ে দিয়েছেন দায়িত্বশীলদের। বাংলাদেশ ইনিংসে দেড় ওভার খেলা হওয়ার পর কিউই এই অলরাউন্ডার টুইট বার্তায় লিখেন, ‘কত লক্ষ্য সেটি না জেনেই কি করে রান তাড়া করা সম্ভব? নেহায়েত পাগলামি!’

এর তিন মিনিট পর আরেকটু টুইট করেন নিশাম। ‘ক্রিকইনফো’র বাংলাদেশ ক্রীড়া প্রতিনিধি মোহাম্মদ ইসামের ১৬ ওভারে ১৪৮ রানের লক্ষ্য লেখা টুইটে রিটুইট করে নিশাম লিখেন, ‘এখন তারা জানলো এই লক্ষ্যটা সঠিক নয়!’

শুধু নিশামই নন, আরও অনেকে টুইটারে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এই ঘটনায়। ‘ক্রিকইনফো’র ডাটা এনালিস্ট গৌরব সুন্দরারমন লিখেছেন, ‘নেপিয়ারে সবসময়ই অন্যরকম কিছু বিরতি দেখা যায়। বৃষ্টি, সূর্য, এমনকি ডিএল ক্যালকুলেটরের ভুল!’

ভারতীয় আরেক সমর্থক তার টুইটে ব্যঙ্গ করে লিখেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো লক্ষ্য তাড়া করতে নামা দল ব্যাটিং শুরু করে দিল আর তখনও আম্পায়াররা ডিএল ক্যালকুলেটর নিয়ে হিসেবে ব্যস্ত!’

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell