রবিবার ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:৪৪
শিরোনামঃ
মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির আগে প্রধানমন্ত্রী উপস্থিত হন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান, একসঙ্গে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।-রাষ্ট্রপতি তার পদে আর থাকছেন না মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে  চৌহালীতে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা  গোয়ালবাটী নাট মন্দির উন্নয়ন সমিতি-র উদ্যোগে অন্নভোগ বিতরণে জনসমুদ্র — ভক্তির আবেশে মুখরিত গোয়ালবাটী গ্রাম নিম্নআয়ের মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন জসিম উদ্দিন মিলকী “পরবাসী”সিনেমা রিলিজ হল কলকাতায় দুই বাংলার কাহিনী অবলম্বনে মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের অপরাধে ভারতীয় জেলেকে আটক

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ১৮, ২০২৪, ৮:০৯ অপরাহ্ণ
  • ৪৬৬ ০৯ বার দেখা হয়েছে

 

 

বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের অপরাধে ভারতীয় জেলেকে আটক

বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের অপরাধে ৩টি ফিশিং ট্রলারসহ ৪৮ ভারতীয় জেলেকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে সংলগ্ন গভীর সাগর থেকে তিন ট্রলার ও জেলেদের আটক করে নৌবাহিনীর টহল দল।

এদিন রাতেই ট্রলারে পাওয়া ২ হাজার ৭০০ কেজি ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ নিলামে বিক্রি করা হয়।

নৌবাহিনীর বরাত দিয়ে পুলিশ জানায়, ভারতীয় জেলেরা বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করছিলেন। টহলরত নৌবাহিনীর সদস্যরা ৩টি ট্রলারসহ ৪৮ ভারতীয় জেলেকে বাংলাদেশ সমুদ্রসীমাতেই আটক করে। বৃহস্পতিবার রাতে আটক ট্রলার ও জেলেদেরকে মোংলার নৌবাহিনীর দপ্তরে আনা হয়। এরপর ট্রলারে থাকা ২ হাজার ৭০০ কেজি ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ রাতেই নিলামে তিন লাখ ২৫ হাজার টাকায় বিক্রি করা হয়। পরবর্তীতে শুক্রবার সকালে ট্রলার ও আটক জেলেদেরকে মোংলা থানা পুলিশে হস্তান্তর করা হয়।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, আটক জেলেদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।

প্রসঙ্গত, ইলিশের প্রজনন রক্ষায় নদীতে ডিম ছাড়ার সুযোগ করে দিতে ১২ অক্টোবর রাত ১২টা থেকে ২২ দিনের জন্য বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমা ও দেশের নদীগুলোতে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা চলছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell