শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:০৯
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর উদ্যোগে কর্মশালা ও পাঠ আলোচনা অনুষ্ঠিত

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ৯, ২০২৩, ১:৪৪ পূর্বাহ্ণ
  • ২৯৫ ০৯ বার দেখা হয়েছে

 

বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এউদ্যোগে কর্মশালা ও পাঠ আলোচনা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা: সৃজনশীল লেখকদের নিয়ে বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর উদ্যোগে কর্মশালা ও পাঠ আ লোচনা এবং লেখা লেখির হাতেখড়ি বিষয়ক অনুষ্ঠানের প্রথম পর্বে বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর যুগ্ম-আহবায়ক কবি মোঃ শফিকুল ইসলাম আরজু’র সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কবি আমিনুল ইসলাম। এ সময় স্বাগত বক্তব্য রাখেন- কবি ও নির্মাতা আদিত্য রুপু, শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি সালমা ডলি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপাধ্যক্ষ ডঃ রুমন রেজা, লেখক ও প্রাবন্ধিক তারাপদ আচার্য্য,কবি শাহেদ কায়েস, লেখক ও গল্পকার শাওন আসগর। উদ্বোধনী পর্ব শেষে লেখা লেখির হাতেখড়ি কর্মশালা বিষয়ক আলোচনা করেন- বাংলা কবিতায় পয়ারের বিবর্তন নিয়ে কবি মুজিবুল হক কবির, লোকজ সাহিত্য নিয়ে ডাঃ তপন বাগচী, আধুনিক সাহিত্য নিয়ে কবি ও প্রাবন্ধিক মজিদ মাহমুদ ও কবি করীম রেজা। মেটামর্ডানিজম নিয়ে একক বক্তব্য রাখেন- জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা। শনিবার (৮ এপ্রিল) সকাল ১০ টা হতে দিনব্যাপী নারায়ণগঞ্জ জেলা গণগ্রন্থাগারে এ কর্মশালা ও পাঠ আলোচনা অনুষ্ঠিত হয়। এবার একুশে বই মেলায় প্রকাশিত কবি কাজী আনিসুল হক হীরা, কবি ফরিদুল মাইয়ান, কবি কবি কামরুজ্জামান লীজা ও কবি রনজিৎ মোদক এ চারজন কবির প্রকাশিত বইয়ের পাঠ আলোচনা করেন- কবি দীপক ভৌমিক, কবি ইয়াদি মাহমুদ, কবি এস. এ. শামীম ও কবি আবুল কাশেম। অনুষ্ঠানের সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাংলা একাডেমি মহা পরিচালক জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা। প্রধান আলোচক বাংলাদেশ রাইটার্স ক্লাবের সাধারণ সম্পাদক কবি শাহ্ মোহাম্মদ সানাউল হক,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, লেখক ও গল্পকার ফজলুল হক কাশেম, কবি ও অনুবাদক ইউসুফ রেজা, কথা সাহিত্যিক বীর মুক্তিযোদ্ধা ইসহাক খান। এ পর্বে স্বাগত বক্তব্য রাখেন কবি রিশাদ হুদা, শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি আল মনির । সমাপনী পর্বটির সভাপতিত্ব করেন- বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর আহবায়ক কাজী আনিসুল হক হীরা। এসময় সাহিত্যিকদের মধ্যে উপস্থিত ছিলেন- এ. এস. এম. এনামুল হক প্রিন্স, জয়নুল আবেদিন জয়, সাজ্জাদ আহমেদ খোকন, আবুল কালাম আজাদ, চঞ্চল মেহমুদ কাশেম, রনজিৎ মোদক, মোঃ শাহীন খান, জহিরুল ইসলাম মিন্টু, নাদিয়া খানম, মোঃ বশির উদ্দিন, এম. আর. সেলিম, তারিক সজীব, মোঃ গোলাম কিবরিয়া রিপন, মাকসুদা ইয়াসমিন, রাজলক্ষী, অনন্ত চন্দ্র, মোঃ মজিবুল হক বাদল, আনাস আহমেদ, সিদ্ধার্থ শংকর, আল আশরাফ বিন্দু, মোঃ আবুল কাশেম, মোহাম্মদ আল মনির, মোঃ আল আমিন বৈরাগী, , সবুজ রায়, স্মৃতি রানী দে, গাজী মিজানুর রহমান (মিজান মিল্কী), সাঈদ দেলোয়ার, হাফিজা আক্তার সাথী, লিজা কামরুন্নাহার, আল আজহার, শ্রাবণী আক্তার, নুরুন নাহার নিরু, তানজিলা তিন্নি, মেহেরীন জারা, হাসিবা নিঝুম, সুমন সরকার, সানজিদা জামান সুমি, সাইফউদ্দিন শাহীন (মজুমদার শাহীন) ওয়াহিদুল ইসলাম মিথুন, ইয়াদী মাহমুদ, জাহাঙ্গীর হোসেন, শ্যামল দাশ, এস. এম. শাহাবউদ্দীন, এস. এ. শামীম, মামুন বাবুল, মালেক মাহমুদ, সাঈদ তপু, রিয়া আহমেদ, নাজমুল হোসেন খাঁন, মাহমুদ হাসান, নূরজাহান নীরা, জাহিদুল হক রুপক, রমজান বিন মোজাম্মেল, এম. এইচ. শ্রাবণ, ভূইয়া কাজল প্রমূখ। কর্মশালা ও পাঠ আলোচনা এবং লেখালেখির হাতে খড়িতে আগত সাহিত্যিকদের মাঝে সনদপত্র ও ইফতার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell