শুক্রবার ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:৫৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান-প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি

বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেফতার করে পুলিশ।।

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ২২, ২০২৫, ২:১৪ পূর্বাহ্ণ
  • ৯২ ০৯ বার দেখা হয়েছে

 

বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেফতার করে পুলিশ।।

ঢাকা প্রতিনিধি।।
বাংলাদেশ বাউল সমিতির সভাপতি বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যার দিকে বিষয়টি নগর সংবাদ কে নিশ্চিত করেছেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোছাম্মদ ইয়াছমিন খাতুন।

এর আগে সকালে মাদারীপুর জেলার গানের অনুষ্ঠানস্থল থেকে তাকে আটক করে মানিকগঞ্জের ডিবি পুলিশ।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানাযায় , মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় ৪ নভেম্বর ছালা পাগলীর মেলা অনুষ্ঠিত হয়। সে মেলায় গানের আসরে আবুল সরকার, ইসলাম ও আল্লাহর সৃষ্টিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। তার এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা ও প্রতিবাদের ঝড় ওঠে।
ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কোহিনুর মিয়া নগর সংবাদ কে বলেন, ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে, মুফতি আব্দুল্লাহ নামের এক ব্যক্তি বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে পুলিশ সুপার মোছাম্মদ ইয়াছমিন খাতুন বলেন, আবুল সরকারকে আটক করে প্রথমে ডিবি কার্যালয়ে আনা হয়। পরে তাকে ঘিওর থানার মামলায় গ্রেফতার দেখিয়ে সন্ধ্যার দিকে আদালতে পাঠানো হয়েছে। আদালতের বিচারক তাকে কারাগারে প্রেরণ করেন

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell