মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:৪২
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ

বাঙালি জাতির ইতিহাসের সাক্ষী হয়ে বেঁচে থাকবেন আবদুল গাফফার চৌধুরী

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ২৮, ২০২২, ৯:৪৮ অপরাহ্ণ
  • ৪৭১ ০৯ বার দেখা হয়েছে

কালজয়ী গান `আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ ও কর্মের মাধ্যমে বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট আবদুল গাফফার চৌধুরী শুধু বাংলাদেশ নয়, পুরো বাঙালি জাতির মাঝে বেঁচে থাকবেন বলে মনে করছেন বিশিষ্টজনরা।

শনিবার (২৮ মে) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে আবদুল গাফফার চৌধুরীর মরদেহে শ্রদ্ধা জানাতে এসে এসব কথা বলেন তারা।

আবদুল গাফফার চৌধুরীর মরদেহে শ্রদ্ধা জানাতে এসে সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর বলেন, আমাদের সবার প্রিয় গাফফার ভাই। তার প্রয়াণ একটি ইতিহাসের অবসান। তিনি একটি দীর্ঘ ইতিহাসের সাক্ষী। ইতিহাস নির্মাণের কারিগরও বটে। তিনি যেসময়টা পার করেছেন জীবনের, সেই সময়টি একদিকে গৌরবের অন্যদিকে বিষাদের। সংকটের, বিপদের। একদিকে আন্দোলন সংগ্রাম মুক্তিযুদ্ধ অন্যদিকে পঁচাত্তরের নিষ্ঠুরতম হত্যাকাণ্ড বঙ্গবন্ধু পরিবারের। এসব ইতিহাসের সাক্ষী আবদুল গাফফার চৌধুরী।

আসাদুজ্জামান নূর বলেন, ইতিহাসের পথচলায় তিনি ছিলেন একজন দীপ্ত পথচারী এই পদচারণা ছিল সাহসের এবং আপসহীন। একুশে ফেব্রুয়ারির সংগীতের কথা এখানে বারবার ওঠে এসেছে। এই সংগীত শুধু একুশের সংগীত না। এই সংগীত বাঙালির সংগীত। এটি বাংলাদেশের মানুষের হৃদয়ের গান। এই গানের ভেতর দিয়ে আমাদের মুক্তিযুদ্ধ, বাঙালির চেতনাকে ধারণ করেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে বাঙালি জাতিকে উজ্জ্বীবিত করেছেন সেই চেতনাও এই গানের মধ্যে নিহিত। একারণে আমরা সবাই একটা কথা বলছি। বাঙালি যতদিন থাকবে এই গান আমাদের কণ্ঠে থাকবে। গাফফার ভাই তার লেখনী দিয়ে এদেশের রাজনীতি, সংস্কৃতি ও মানুষের জীবনকে ধারণ করেছেন। তিনি ছিলেন জাতির বিবেক।

বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু বলেন, যতদিন পৃথিবীতে বাঙালি জাতি থাকবে, যতদূর পৃথিবীর যে প্রান্তে বাঙালি জাতি থাকবে জাতিসত্তার মানুষেরা থাকবেন, বাংলাদেশ, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, মধ্য প্রাচ্য যেখানেই বাঙালি জাতি থাকুক, আবদুল গাফফার চৌধুরীর স্মৃতির প্রতি তারাই শ্রদ্ধা নিবেদন করবে। তার যে অবদান বাঙালি সত্তা বিনির্মাণে সেটি চিরদিন বাঙালি জাতি স্মরণ করবে, শুধু বাংলাদেশ নয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell