শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:৩৫
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন।

বাবাকে হত্যার ঘটনায় ৩৩ বছর পর,জামিন চাইতে গিয়ে ছেলের কারাগার

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ২০, ২০২৩, ১১:১৭ অপরাহ্ণ
  • ১৭৪ ০৯ বার দেখা হয়েছে

 

 

বাবাকে হত্যার ঘটনায় ৩৩ বছর পর,জামিন চাইতে গিয়ে ছেলের কারাগার

ফেনীতে বাবাকে হত্যার ঘটনায় ৩৩ বছর পর আসামি ছেলে জসিম উদ্দিন জামিন চাইতে এলেন আদালতে। আর তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিলেন আদালত।

বুধবার (১৯ জুলাই) যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওই ছেলে ফেনী জেলা ও দায়রা জজ এএসএম রুহুল ইমরানের আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন।

পরে আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে আসামিপক্ষের আইনজীবী মো. শহীদুল ইসলাম ভূঞা সেলিম বলেন, জসিম উদ্দিন তার বাবার হত্যার ঘটনায় জড়িত ছিলেন না। কিন্তু তার সৎ মা তাকে এ মামলায় জড়িয়ে জীবন শেষ করে দিয়েছে। আমরা তার সাজার বিরুদ্ধে আপিল করব। নিশ্চয়ই তিনি এ মামলায় খালাস পাবেন।

আদালত সূত্রে জানা যায়, ১৯৮৯ সালের ১৮ জুন ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের মরুয়ার চর গ্রামের খায়েজ আহাম্মদের ঘরে হানা দেয় দুর্বৃত্তরা। এসময়ে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে খায়েজ আহাম্মদ গুরুতর জখম হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় দায়ের করা মামলায় জসিম উদ্দিনসহ ৪ জনকে আসামি করে তার সৎ মাতা৷ মামলার পর জসিম উদ্দিন আত্মগোপনে চলে যায়।

পরে ১৯৯১ সালের ২ নভেম্বর এ মামলায় আদালত জসিম উদ্দিনের যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করেন। দীর্ঘদিন প্রবাস জীবনে পলাতক থাকার পর বুধবার জসিম আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন৷

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell