মঙ্গলবার ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:২২
শিরোনামঃ
দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ’র এমপি প্রার্থী গোলাম মসীহ’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করলো মানব কল্যাণ পরিষদ

বাবার সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজের দুই দিন পর ছেলের মরদেহ উদ্ধার

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ৮, ২০২৩, ৯:৫৩ অপরাহ্ণ
  • ৪০১ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

বাবার সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজের দুই দিন পর ছেলের মরদেহ উদ্ধার

সিলেটের জাফলংয়ে পিয়াইন নদীতে বাবার সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজের দুই দিন পর আল ওয়াজ আরশ (১৫) নামে স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৮ জুলাই) সকালে পিয়াইন নদীর জিরো পয়েন্টে মরদেহ ভেসে ওঠতে দেখে থানায় খবর দিলে মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

নিহত আরশ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের নবম শ্রেণির ছাত্র ও কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই গ্রামে জাহিদুল হোসেনের ছেলে। তার বাবা পুলিশ পরিদর্শক (ট্র্যাফিক) হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত।

জানা যায়, গত বৃহস্পতিবার (৬ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে আরশ তার বাবা মো. জাহিদুল হোসেনের সঙ্গে পিয়াইন নদীতে গোসলে নামেন। এ সময় পিয়াইনের প্রখর স্রোতে বাবা-ছেলেকে ভাসিয়ে নেয়। স্থানীয়রা নৌকা যোগে জাহিদুল হোসেনকে উদ্ধার করতে সক্ষম হলেও নিখোঁজ ছিলেন আরশ।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, আল ওয়াজ আরশ নিখোঁজের পর থেকে উদ্ধার করতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, গোয়াইনঘাট থানা–পুলিশ, জাফলং ট্যুরিস্ট পুলিশের সদস্য ও স্থানীয়রা দফায় দফায় পিয়াইন নদীতে অভিযান চালায়। কিন্তু শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তাকে উদ্ধার করা যায়নি। অবশেষে, শনিবার সকালে পিয়াইন নদীর জিরো পয়েন্ট এলাকায় আল ওয়াজ আরশের মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশে এসে মরদেহ উদ্ধার করে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যুরিস্ট পুলিশ জানায়, আরশ ও তার বাবা, মা ও ছোট ভাই মিলে বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে জাফলংয়ে বেড়াতে আসেন। বাবা-ছেলে মিলে জাফলংয়ের জিরো পয়েন্ট নদীতে গোসল করতে নামেন। সাঁতার না জানায় এক পর্যায় বাবা ও ছেলে স্রোতের টানে পানিতে ডুবে যাচ্ছেন দেখে লোকজন বাবাকে উদ্ধার করতে পারলেও মুহূর্তে প্রবল স্রোতে ছেলে আরশ তলিয়ে যায়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell