মঙ্গলবার ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:১০
শিরোনামঃ
২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান ও অমর একুশে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোহরাওয়ার্দী উদ্যানে পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদকর্মীদের ওপর পুলিশের বর্বরোচিত হামলা-নগর সংবাদের নিন্দা। পদোন্নতিপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বরানগর শ্রীরামকৃষ্ণ পরমহংস সেবা সংঘ-অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে মানবিক উদ্যোগ গ্রহণ করেন সমাজসেবী বাবু ঘোড়ুই।। গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ প্রধানমন্ত্রী তারেক রহমান (২৬ ফেব্রুয়ারি)বৃহস্পতিবার একুশে পদক-২০২৬’ প্রদান করবেন। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে জনগণের আস্থা ও সমর্থন নিয়েই বাংলাদেশকে এগিয়ে নিতে চাই-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ঢাকা, কেরানীগঞ্জ বামনসুর দেওয়ান বাড়ীতে *আজ থেকে উদযাপন হচ্ছে ৩ দিন ব্যাপী পবিত্র ওরশ মোবারক*সবান্ধবে আমন্ত্রিত -বিনয়াবনত, আরিফ দেওয়ান। মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির আগে প্রধানমন্ত্রী উপস্থিত হন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান, একসঙ্গে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।-রাষ্ট্রপতি তার পদে আর থাকছেন না মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে  চৌহালীতে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা 

বার্ষিক পরীক্ষা নিলেন অভিভাবকরা-শিক্ষকরা কর্মবিরতিতে।

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ৩, ২০২৫, ১:৪৩ পূর্বাহ্ণ
  • ১০৬ ০৯ বার দেখা হয়েছে

বার্ষিক পরীক্ষা নিলেন অভিভাবকরা-শিক্ষকরা কর্মবিরতিতে।

বরিশাল প্রতিনিধি।।
পটুয়াখালীর বাউফলে চলমান শিক্ষকদের কর্মবিরতির প্রভাব পড়েছে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায়। বিদ্যালয়গুলোতে বার্ষিক পরীক্ষা বন্ধ রয়েছে। এ অবস্থায় একটি বিদ্যালয়ে পরীক্ষা নিয়েছেন অভিভাবকরা।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে বাউফল পৌরসভা ও আশপাশের বিভিন্ন বিদ্যালয় ঘুরে দেখা গেছে পরীক্ষাকেন্দ্রে বন্ধ রয়েছে। তবে নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সবকিছুই সামাল দিচ্ছেন অভিভাবকেরা।
২ নম্বর নাজিরপুর বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার দায়িত্ব পালনকারী অভিভাবক জাকারিয়া বেগম বলেন, ‌‌‘বাচ্চাদের সারা বছরের পরিশ্রমের মূল্যায়ন হয় বার্ষিক পরীক্ষায়। শিক্ষকদের আন্দোলনের কারণে ওই মূল্যায়ন যেন নষ্ট না হয়, তাই আমরা বাধ্য হয়েই পরীক্ষার দায়িত্ব পালন করছি।’

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘শিক্ষকদের দাবি অবশ্যই থাকতে পারে, কিন্তু পরীক্ষার সময় কর্মবিরতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আন্দোলন করতে হলে রাস্তায় করুন, কিন্তু বাচ্চাদের পরীক্ষা কেন বন্ধ রাখবেন?’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক তসলিমা বেগম জানান, গতকাল তিনি পরীক্ষা নিতে পারেননি। পরে উপজেলা শিক্ষা অফিসার (টিও) এসে নির্দেশনা দেন, আজ থেকেই পরীক্ষা নিতে হবে।

তিনি আরও বলেন, ‘সহকর্মীরা কর্মবিরতিতে থাকায় পরীক্ষা নেওয়া কঠিন হয়ে পড়েছে। টিও (শিক্ষা অফিসার) স্যার জানিয়েছেন, প্রয়োজনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বা অভিভাবকদের সহায়তায় পরীক্ষা নিতে হবে।
এ বিষয়ে জানতে উপজেলা শিক্ষা কর্মকর্তা আতিকুল ইসলামের সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেন

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell