শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:০৭
শিরোনামঃ
মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল

বাসায় চুরি যাওয়া স্বর্ণ-নগদ টাকা চুরির মামলায় গৃহপরিচারিকার মেয়েসহ ৪ জনকে গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ৫, ২০২৫, ১০:৪২ অপরাহ্ণ
  • ৭৮ ০৯ বার দেখা হয়েছে

 

 

বাসায় চুরি যাওয়া স্বর্ণ-নগদ টাকা চুরির মামলায় গৃহপরিচারিকার মেয়েসহ ৪ জনকে গ্রেফতার

পাঁচলাইশে বাসায় চুরির মামলায় গৃহপরিচারিকার মেয়েসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাই যাওয়া প্রায় ১৬ ভরি স্বর্ণালংকার, গলিত স্বর্ণপাত এবং স্বর্ণ বিক্রির ৬ লাখ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন, সুমাইয়া ইয়াসমনি সাথী (১৯), ইভা বেগম (৩২), হাসেনা বেগম (৬৭) ও শান্তা আক্তার নিলা (২৬)।

থানা সূত্রে জানা গেছে, মামলাটি ওই থানায় দায়ের হয় গত ২৭ সেপ্টেম্বর।

মামলার বাদী উম্মুল খায়ের আমিন, তিনি পেশায় গৃহিণী। গত ২১ আগস্ট সকালে তিনি রাউজান উপজেলায় শ্বশুরবাড়িতে যান। বাসায় ছিলেন তাঁর মেয়ে নাবিলা আমিন। বিকেলে ফিরে এসে দেখেন, তাঁর ও প্রবাসী ছেলে মো. ইফতেখার আমিনের ঘরের আলমিরার দরজা খোলা। পরে দেখা যায়, আলমিরায় রাখা ৪৯ ভরি ৮ আনা স্বর্ণালংকার (মূল্য আনুমানিক ৭৪ লাখ ২৫ হাজার টাকা) নেই। ঘটনার দিন বাদীর গৃহপরিচারিকা পারভীন আক্তারের মেয়ে সুমাইয়া ইয়াসমিন সাথী বাসায় আসে এবং দুপুরের পর বেরিয়ে যায়। দীর্ঘদিনের বিশ্বাসের কারণে কেউ ঘর তল্লাশি করেননি।

 

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সুলাইমান জানান, শনিবার তথ্যপ্রযুক্তির সহায়তায় কিশোরগঞ্জ জেলার ভৈরব থেকে মূল আসামি সুমাইয়া ইয়াসমিন সাথী ও সহযোগী ইভা বেগমকে গ্রেপ্তার করে। তাদের দেখানো মতে চোরাই স্বর্ণের কিছু অংশ—আংটি, বাচ্চার চুড়ি, কানের দুল, মালা (ওজন ১৪ আনা), নগদ ৯০ হাজার টাকা এবং বিক্রির টাকায় কেনা দুটি মোবাইল উদ্ধার করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী পরে কিশোরগঞ্জের হাসেনা বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে স্বর্ণ বিক্রির ৪ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার হয়।

তিনি আরও জানান, নরসিংদীর রায়পুরা এলাকা থেকে শান্তা আক্তার নিলাকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে চোরাই ৩ ভরি ১২ আনা স্বর্ণালংকার, ১ লাখ টাকা এবং বিক্রির টাকায় কেনা আরও দুটি মোবাইল জব্দ করা হয়। চোরাই স্বর্ণের একটি অংশ গলিয়ে সুদীপ্ত জুয়েলার্স থেকে ১০ ভরি ওজনের একটি স্বর্ণপাত এবং রতন জুয়েলার্স থেকে ১ ভরি ৮ আনা ওজনের আরেকটি গলানো পাত উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার চারজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। চোরাই স্বর্ণের বাকি অংশ উদ্ধারে অভিযান চলছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell