বৃহস্পতিবার ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:১৩
শিরোনামঃ
জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান-প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি নুরুল হক নুরকে মন্ত্রী হওয়ার পটুয়াখালীতে বিজয় করেন গন অধিকার পরিষদ। গোবিন্দপুর হাউজিংয়ে নতুন মন্দিরের শুভ উদ্বোধন।। ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর

বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা স্বামী-স্ত্রী-সন্তানসহ নিহত ৪

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ১, ২০২৩, ৮:১৪ অপরাহ্ণ
  • ১৭৫ ০৯ বার দেখা হয়েছে

 

 

বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা স্বামী-স্ত্রী-সন্তানসহ নিহত ৪

 

নিহতরা হলেন ধনবাড়ী উপজেলার পাইকা গ্রামের মাইনুউদ্দিন (৫০), তার স্ত্রী ছাহেরা বেগম (৩০) ও ছেলে সিয়াম (৩) এবং দরদ আলীর ছেলে ভ্যানচালক ফরহাদ (৪৫)।

টাঙ্গাইলে বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা স্বামী-স্ত্রী-সন্তানসহ চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ জুন) দুপুরে মধুপুর উপজেলার টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের গাংগাইর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরে ব্যাটারিচালিত একটি অটোভ্যান তিনজন যাত্রী নিয়ে মধুপুরের দিকে যাচ্ছিল। ওই সময় বেপরোয়া গতির বিনিময় পরিবহনের একটি বাস টাঙ্গাইল যাওয়ার পথে গাংগাইর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত শিশুকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

মধুপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার হেমাউল কবির বলেন, ঢাকাগামী বিনিময় পরিবহনের একটি বাস ব্যাটারিচালিত ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এছাড়া এক শিশু গুরুতর আহত হলে স্থানীয়রা হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ফারহানা আফরোজ জেমি বলেন, গাংগাইর এলাকায় বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের তিন যাত্রীসহ ভ্যানচালক সড়কে ছিটকে পড়ে যান। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। আহত হয় এক শিশু। পরে তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে তিনজন ও হাসপাতাল থেকে একজনের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। নিহত চারজনের মধ্যে তিনজন একই পরিবারের। এ ঘটনায় বাসটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell