বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:৪১
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়।

বাড়িতে ঢুকে বোরকা পরা দুর্বৃত্ত শ্বাসরোধ করে হত্যা করে বৃদ্ধাকে

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ২৮, ২০২২, ৮:৪৫ অপরাহ্ণ
  • ২৯৪ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।সাভার পৌরসভা এলাকায় বাসা ভাড়া নেওয়ার কথা বলে বাড়িতে ঢুকে হাজেরা খাতুন (৬৫) নামে এক বৃদ্ধাকে হত্যা করেছে এক বোরকা পরা দুর্বৃত্ত। হাত, পা ও মুখ বেঁধে শ্বাসরোধ করে হত্যা করা হয় ওই বৃদ্ধাকে।

মঙ্গলবার (২৮ জুন) দুপুরে পৌরসভা ৩নং ওয়ার্ডের বিনদবাইদ এলাকার মৃত শাখাওয়াতের ৬ তলা বাড়ির ৪ তলায় এ ঘটনা ঘটে।

হাজেরা খাতুন শাখাওয়াতের দ্বিতীয় স্ত্রী। শাখাওয়াত হোসেনের বাড়ি মানিকগঞ্জ এলাকায়। তিনি এখানেও একটি বাড়ি করেছেন। হাজেরা খাতুন এ বাড়িতে একা থাকতেন ও বাড়িটির দেখাশোনা করতেন।

বাড়ির সিকিউরিটি গার্ড সাইদুল রহমান জানান, দুপুরে বোরকা পরে বাসা ভাড়ার কথা বলে এক নারী হাজেরা খাতুনের কাছে ৪তলার রুমে যায়। সঙ্গে তিনিও (সাইদুল) যান।

তিনি বলেন, কিছুক্ষণ পর আমাকে দরজার বাইরে যেতে বলেন ওই নারী ও হাজেরা খাতুন। সে সময় ছাদের ওপরে মিস্ত্রিরা কাজ করছিল। কাজ দেখতে সেখানে চলে যাই আমি। এরমধ্যে আবার বৃষ্টিও শুরু হয়। বৃষ্টির পর আমি সেই রুমের দরজা খোলা দেখে ভেতরে যেতেই দেখি হাজেরার হাত দড়ি দিয়ে, পা ওড়না দিয়ে, মুখ কস্টেপ দিয়ে বাঁধা। পরে আমি ও ছাদে থাকা মিস্ত্রিরা মিলে হাত, পা ও মুখের বাঁধন খুলে দিয়ে দেখি হাজেরা খাতুন মারা গেছেন। সেই খবর জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিয়ে জানানো হলে পুলিশ আসে।

এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পদির্শক (এসআই) মো. জাহিদুর ইসলাম বলেন, দুপুরে ৯৯৯-এর ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। স্থানীয়দের কাছে জানতে পেরেছি দুপুরে কোনো এক নারী বোরকা পড়ে বাসায় ঢুকেছিল। এই বাড়িতে সিসিটিভি রয়েছে, সেগুলোর ফুটেজ দেখার চেষ্টা করছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। এছাড়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে আসছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell