শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:৪৮
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

বিআরটিসি বাসসহ দুটি বাস ভাঙচুর করে অবরোধকারীরা,সংঘর্ষে তিন পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ৩১, ২০২৩, ৮:২৩ অপরাহ্ণ
  • ২১৬ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

বিআরটিসি বাসসহ দুটি বাস ভাঙচুর করে অবরোধকারীরা,সংঘর্ষে তিন পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত

বিএনপি-জামায়াতের ডাকা তিনদিনের অবরোধের প্রথম দিনে আড়াইহাজারের পাচরুখিতে বিএনপি-পুলিশ ও আওয়ামী লীগের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়।এতে তিন পুলিশ সদস্যসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে।এসময় অবরোধকারীরা ২টি বাসে ভাংচুর চালায় ।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়ককের পাঁচরুখীতে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল শুরু করে।

বিএনপি নেতা-কর্মীরা সড়কের উপর গাছের গুঁড়ি, সিমেন্টের পিলার ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে। এসময় লাঠিসোটা হাতে তারা সরকার বিরোধী শ্লোগান দিতে থাকে।

 

একই সময়ে বিএনপির সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা মিছিল বের করলে দুপক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষ হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়। এ সময় একটি বিআরটিসি বাসসহ দুটি বাস ভাঙচুর করে অবরোধকারীরা।

সংঘর্ষে তিন পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলে টিয়ারসেল ও রবার বুলেট ছুড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

সকাল সোয়া ১০টায় পরিস্থিতি নিয়ন্ত্রনে এলে মহাসড়কে যান চলাচল শুরু হয়।

আহতদের মধ্যে পুলিশ সদস্য হলেন নুরুল হক (৫০)। বাকি দুজন আড়াইাজার থানার সাতগ্রাম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল মোল্লা (৪৫) ও সালতা ইউনিয়নের তাঁতীলীগের সাবেক সহসভাপতি আলআমিন চৌধুরী (৩৫)কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, মঙ্গলবার (৩১ অক্টোবর) বিএনপি নেতাকর্মীরা লাঠিসোঁটা হাতে ঢাকা-সিলেট মহাসড়ক ব্যারিকেড দিয়ে আগুন জ্বালিয়ে বিএনপি নেতাকর্মীরা অবরোধ করছেন। তাদের নিয়ন্ত্রণ করতে গেলে পুলিশের ওপর হামলা চালায় তারা। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এবিষয়ে নারায়ণগঞ্জ পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, আড়াইহাজারের পাঁচরুখী এলাকায় ঢাকা – সিলেট মহাসড়কে বিএনপি নেতাকর্মীরা টায়ার জ্বালিয়ে তারা প্রতিবন্ধিতা সৃষ্টি করেছিল। আমাদের পুলিশ বাহিনীর সদস্যরা কিন্তু তাদেরকে সেখানে গিয়ে ছত্রভঙ্গ করে দেয়।
তিনি আরও বলেন, বিএনপিকে ছত্রভঙ্গ করে দেয়ার সময়ে তাদের দেশীয় অস্ত্রের আঘাতে ও ককটেল বিস্ফোরণে তোমাদের তিন পুলিশ সদস্য গুরুতরসহ ৬জন আহত হয়। বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে সেখানে পর্যন্ত পরিমানে পুলিশ মোতায়েন করা হয়েছে। নারায়ণগঞ্জের বর্তমানে সার্বিক পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।

জেলা বিএনপির মিডিয়া সেল জানায়, সংঘর্ষে বিএনপির কমপক্ষে ১৭ জন নেতাকর্মী আহত হয়েছেন।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক নজরুল ইসলাম আজাদ জানান, পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিতে অর্তকিত হামলা ও গুলিবর্ষণ করে আমাদের অর্ধশতাধিক নেতাকর্মীদের আহত করেছে। পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের দিয়ে হামলা ও নির্যাতন করে রাজপথে আন্দোলন সংগ্রাম থেকে আমাদেরকে দাবিয়ে রাখা যাবে না। এই স্বৈরাচারী সরকারের পতন না ঘটিয়ে আমরা রাজপথ ছাড়বো না।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell