শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:১৬
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন।

বিএনপিকে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক -আওয়ামী লীগ সরকারের কেউ পালাবে না

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ১৮, ২০২২, ১:৩৬ পূর্বাহ্ণ
  • ২৩৪ ০৯ বার দেখা হয়েছে

বিএনপিকে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক -সরকারের কেউ পালাবে না

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক বলেছেন, ‘তারা (বিএনপি) বলছেন, সরকারের পতন ঘটাবেন, শেখ হাসিনা পালানোর জায়গা পাবেন না, পালানোর রাস্তাও পাবেন না। শেখ হাসিনা কী পালান? উল্টো দেশে আসেন।’

তিনি বলেন, ‘যখন তত্ত্বাবধায়ক সরকার তাকে (শেখ হাসিনা) আসতে দেবে না, কীভাবে আমরা চাপ দিয়ে আন্তর্জাতিক পর্যায় থেকে আমাদের নেত্রী দেশে ফিরে আসছেন। বঙ্গবন্ধুও কোনো দিন এ দেশ থেকে পালিয়ে যাননি।’

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সচিবালয়ে ডব্লিউএফপির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন কৃষিমন্ত্রী। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

আব্দুর রাজ্জাক বলেন, ‘প্রতিদিন তারা বলছেন, শেখ হাসিনা পালানোর রাস্তা পাবে না। সরকারের কেউ পালাবেন না। জনগণই সিদ্ধান্ত নেবেন এবং ইনশাআল্লাহ জনগণকে নিয়ে রাজনৈতিকভাবে যত হুমকি আসুক, তা আমরা মোকাবিলা করবো।’

 

বিএনপির গণসমাবেশে লোক ঠেকানোর জন্য পরিবহন ধর্মঘট সরকার দিচ্ছে বলে অভিযোগ করছে বিএনপি। এ প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, ‘আমরা তো বলি না। এখন বাসের যারা মালিক, যারা হরতাল দেন, এগুলো তো প্রাইভেট, ১০০ শতাংশই প্রাইভেট। কাজেই তারা হরতাল করলে বা ধর্মঘট করলে তাদের কাছ থেকেই জবাব নিতে হবে। এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না।’

সরকারের মন্ত্রীরা ১০ ডিসেম্বরকে নিয়ে উসকানিমূলক বক্তব্য দিয়ে ওইদিন ঢাকায় ‘যুদ্ধ’ ঘোষণা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগ প্রসঙ্গে আরেক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের এ প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘আমরা সরকার। আমাদের দায়িত্ব হলো দেশবাসীকে, সব শ্রেণি-পেশার মানুষের শান্তি নিশ্চিত করা, তাদের জানমালের নিরাপত্তা দেওয়া।’

তিনি বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা বাহিনী অনেক সুশৃঙ্খল, অনেক দক্ষ। তারা সক্ষমতা অর্জন করেছে, দিয়েছি আমরা। সংখ্যায়ও তারা অনেক বেশি। তারা এটা করবে। তার সঙ্গে আমরা যারা রাজনৈতিক কর্মী বা আওয়ামী লীগের নেতাকর্মী, তাদের দায়িত্ব সরকারকে সমর্থন করা। সেটিই আমরা বলি।’

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell