শনিবার ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:৫৯
শিরোনামঃ
ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন।

বিএনপির ৪৬ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে-আদালত

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২৫, ২০২৩, ১২:৪২ পূর্বাহ্ণ
  • ১৭৮ ০৯ বার দেখা হয়েছে

 

বিএনপির ৪৬ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে-আদালত

 

ঢাকা প্রতিনিধি।। ২০১৮ সালের ঢাকায় কলাবাগান, সূত্রাপুর ও ক্যান্টনমেন্ট থানার নাশকতার চার মামলায় বিএনপির ৪৬ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২৪ ডিসেম্বর) তিনটি পৃথক ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ রায় দেন। কলাবাগান থানার মামলায় ১৭ জনের কারাদণ্ড পাঁচবছর আগে রাজধানীর কলাবাগান থানায় করা নাশকতার মামলায় বিএনপির ১৭ নেতাকর্মীকে দুই ধারায় দুই বছর ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মইনুল ইসলাম এ দণ্ড দেন। কারাদণ্ড প্রাপ্তরা হলেন সাইদুর রহমান সাঈদ, মো. সাইফুল ভিকেল সাইফুল, মো. শ্যামল ভূঁইয়া, মো. মিলন শেখ, মো. জামিল ইসলাম, মো. মাহবুবুর রহমান নয়ন, মো. হোসেন আলী, শেখ স্বাধীন মুসলিম, মো. আ. মান্নান ভূঁইয়া, মো. জামাল খান, মো. মোস্তফা শরীফ টিপু, মো. জাহাঙ্গীর হোসেন, মো. আব্দুর রহিম, মো. নাদিম আহম্মেদ পাভেল, মো. মেহেদী হাসান বিল্লাল, মো. ওবায়দুল ইসলাম সৈকত ওরফে সুজন, মো. কামাল হোসেন। ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর নাশকতার অভিযোগে রাজধানীর কলাবাগান থানায় মামলাটি করে পুলিশ। সূত্রাপুর থানার মামলায় ১৯ জনের কারাদণ্ড পাঁচবছর আগে রাজধানীর সূত্রাপুর থানায় করা নাশকতার দুই মামলায় বিএনপির ১৯ নেতাকর্মীকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ এ দণ্ড দেন। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। দণ্ডিতরা হলেন মো. আব্দুস সাত্তার, মো. দেলোয়ার হোসেন, মো. নাজির, মো. জাবেদ কামাল রুবেল, কাজী মফিজুর রহমান কাওছার, এম এ হক সবুজ, মো. সোহেল, আক্তার হোসেন, মো. ফয়সাল, কামরুল হাসান নয়ন, এম এ হক সবুজ, নাজির আহম্মেদ, আক্তার হোসেন আকতু, কাজী মফিজুর রহমান কাওছার, মো. মমতাজুল হক লিটন, ইয়াছিন জাবেদ, কামরুল হাসান নয়ন, মো. সোহেল ও মো. মমতাজ। ক্যান্টনমেন্ট থানার মামলায় ১০ জনের কারাদণ্ড পাঁচবছর আগে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় করা নাশকতার মামলায় বিএনপির ১০ নেতাকর্মীকে তিন ধারায় দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবির এ দণ্ড দেন। দণ্ডিতরা হলেন আবু তালহা, প্রিন্সিপাল লিয়াকত আলি, জিহাদ আল সিফাত, তারেকুল রাজ্জাক তারেক, তরিকুল ইসলাম তালুকদার, রনি, তুহিন, মো. কবির, সাদ্দাম হোসেন রাব্বি, সাক্ষর উদ্দিন। ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর খালেদা জিয়ার মুক্তির দাবিতে করা বিএনপির মিছিলে নাশকতার অভিযোগে এ মামলাটি করে পুলিশ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell