শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:০৭
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

বিএনপি দেশের সবাইকে ঐক্যবদ্ধ রাখতেই কাজ করে যাচ্ছে: এড. টিপু

shahalam
  • প্রকাশিত: অক্টোবর, ২৩, ২০২৫, ১০:১২ অপরাহ্ণ
  • ২২৫ ০৯ বার দেখা হয়েছে
বিএনপি দেশের সবাইকে ঐক্যবদ্ধ রাখতেই কাজ করে যাচ্ছে: এড. টিপু

বাংলাদেশ একটি সন্তানের মতো, কিন্তু ফ্যাসিবাদী শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা সেই সন্তানকে দুই ভাগ করতে চেয়েছিলেন। ফ্যাসিবাদী আওয়ামী লীগ এই দেশকে হিন্দু-মুসলিম, খ্রিস্টান-বৌদ্ধ বিভাজনে জর্জরিত করেছে।

 

তিনি আপন ও সৎ মায়ের উপমা টেনে বলেন, “একটি সন্তানকে কখনো সৎ মা বুকে টেনে নেয় না, কিন্তু আপন মা সন্তানকে আগলে রাখে। সৎ ভাই চায় ভাগাভাগি, আর আপন ভাই চায় ঐক্য। অথচ বিএনপি কখনোই বাংলাদেশ নামের এই সন্তানকে ভাগ করতে চায়নি, বরং ঐক্যবদ্ধ রাখতেই কাজ করে যাচ্ছে।”

 

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে চার টায় মাসদাইর বাজার এলাকায় অনুষ্ঠিত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন সদর থানা অন্তর্গত ১৩নং ওয়ার্ডে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে লিফলেট বিতরণ ও বিএনপির কর্মীসভা অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু এসব কথা বলেন।

আরো পড়ুন:

“আমি পদপদবীর জন্য রাজনীতি করি না: ইকবাল”

স্বৈরাচারের নির্যাতন উপেক্ষা করে ১৬ বছর রাজপথেই ছিলাম: গিয়াস উদ্দিন

১৩ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীদের উদ্দেশে অ্যাডভোকেট টিপু বলেন, “এই ওয়ার্ড বিএনপির ঘাঁটি, একে আরও শক্ত ঘাঁটিতে রূপান্তর করুন। ইনশাল্লাহ, ক্ষমতায় এসে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জাতীয়তাবাদী দলই জনগণের কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করবে। উন্নয়নের অগ্রভাগে থাকবে ১৩ নম্বর ওয়ার্ড।”

 

পরে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষের পক্ষে গণসংযোগ করে ভোট প্রার্থনা করেন।

 

মহানগর ১৩নং ওয়ার্ডের সভাপতি অ্যাডভোকেট শেখ আঞ্জুম আহম্মেদ রিফাতের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক দুলাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, ফহেত মোহাম্মদ রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম জোসেফ এবং মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না।

 

এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রাশিদা জামাল, মাকিত মোস্তাকিম শিপলু, সদর থানা বিএনপির সহ-সভাপতি শেখ সেলিম আহমেদ, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন চঞ্চল, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান, ১৩নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. হারুন শেখ সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

 

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell