শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:৫৭
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

বিএন‌পি নির্বাচনে অংশগ্রহণ না করলে একটা অপূর্ণতা থেকে যাবে-সিই‌সি

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২১, ২০২২, ১:১৯ পূর্বাহ্ণ
  • ২৩৭ ০৯ বার দেখা হয়েছে

বিএন‌পি নির্বাচনে অংশগ্রহণ না করলে একটা অপূর্ণতা থেকে যাবে-সিই‌সি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, বিএন‌পি নির্বাচনে অংশগ্রহণ না করলে একটা অপূর্ণতা থেকে যাবে, নির্বাচনটা খুব ভালোভাবে অংশগ্রহণমূলক হবে না। নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতামূলক হোক সব দল অংশগ্রহণ ক‌রুক।

অংশগ্রহণ ও প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে একটা সংসদ গঠিত হোক এবং সংসদের মাধ্যমে একটা সরকার গ‌ঠিত হোক। তাহলে দেশের গণতন্ত্র এবং নির্বাচন ব্যবস্থা আরও সুসংহত হবে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে বরিশালের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা শে‌ষে সাংবা‌দিক‌দের প্রশ্নের জবা‌বে তিনি এসব কথা বলেন।

সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, কোনো দলকে আমরা জোর খা‌টিয়ে নির্বাচনে আনতে পারবো না। বিএন‌পিকে আমরা সংলাপে বসার আহ্বান জা‌নিয়ে‌ছিলাম, তারা আসেন‌নি। আমাদের ওপর অনাস্থা রয়েছে তাদের, সরকারের ওপরও অনাস্থা রয়েছে, যেটা সরাস‌রি বলে‌নি ও পত্রিকায় দেখে‌ছি। বিএন‌পির যে নির্বাচনে আসা উ‌চিত সেটা কিন্তু সরকারের তরফ থেকে বলা হচ্ছে, আবার মাঝেমধ্যে না করা হচ্ছে। আমার বিশ্বাস বিএন‌পি যেন নির্বাচনে অংশগ্রহণ করে সে বিষয়ে সরকারেরও সচেতনতা আছে, একটা বোধ আছে। আমরা চাই নির্বাচনে সকলে অংশগ্রহণ করুক।

তিনি বলেন, ভারত আর আমাদের দেশের ই‌ভিএম মে‌শিন এক নয়। তবে সেটাও খারাপ নয়। আর আমাদের দেশের মে‌শিনে একজনের ভোট অন্যজনের দেওয়ার সুযোগ নেই। ইভিএম ভালো না খারাপ সেটা আ‌মি বলবো না। আমাদের ই‌ভিএ‌মে ভোট না দিয়ে ফিরে গেছে এমন কোনো ঘটনা নেই। এমন হতে পারে যে আঙুলের ছাপ না মেলায় দে‌রি হচ্ছে বা মে‌শিন স্লো কাজ করছে। আমাদের সামর্থ্য আছে ৩০০ আসনে ব্যালটে ভোট গ্রহণের, আর ই‌ভিএম পেলে ভালো। সরকার ই‌ভিএম নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে, এখন পর্যন্ত ই‌ভিএম নিয়ে আমরা তেমন কোনো অ‌ভিযোগ পাই‌নি।

কাজী হা‌বিবুল আউয়াল বলেন, কিছু সংকট থাকবেই, আবার কোনো সংকট থাকবে না য‌দি আমরা ভোটার‌দের নি‌র্বিঘ্নে ভোটকেন্দ্রে  প্রবেশ করতে দিতে পা‌রি এবং ভোটারদের ভোটা‌ধিকার প্রয়োগ নি‌শ্চিত করতে পা‌রি।

এর আগে মত‌বি‌নিময় সভায় বিভাগীয় কমিশনার আমিন উল আহসানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম, নির্বাচন কমিশনের আইডিইএ প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সঞ্জয় কুমার কুন্ডু, জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম প্রমুখ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell