সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:২৯
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

বিএনপি নির্বাচনে এলে খেলাটা আরও ভালো হতো- স্বাস্থ্যমন্ত্রী

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২৭, ২০২৩, ১০:২৪ অপরাহ্ণ
  • ১৮৫ ০৯ বার দেখা হয়েছে

 

 

বিএনপি নির্বাচনে এলে খেলাটা আরও ভালো হতো- স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী  জাহিদ মালেক বলেছেন, বিএনপি নির্বাচনে এলে খেলাটা আরও ভালো হতো। ভোটের মাঠে সবাই নিজ নিজ নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।

বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে জেলা শহরের শহীদ রফিক সড়কে নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণা চালানোর সময় এসব কথা বলেন তিনি।বিএনপি নির্বাচনে এলে যে কাজটি আমরা করতাম, এখনও সেই কাজটিই করছি।
মন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনে এলে খেলাটা আরও ভালো হতো। বিভিন্ন দলের অনেকেই নির্বাচনে অংশ নিয়েছেন। আমি মনে করি, নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও ভালো হবে। ভোটের দিন ভোটারদের উপস্থিতিও ভালো হবে। কাজেই মানুষের ভোটের অধিকার ঠেকিয়ে রাখা যাবে না। মানুষের ভোটের অধিকার হরণ করা যাবে না।

জাহিদ মালেক বলেন, আমরা তো আহ্বান করছি, পাঁচ বছর পর ভোট হবে। এটা আমাদের সাংবিধানিক নিয়ম এবং জনগণও এটা চায়। নির্বাচন কারা এলো, আর কোন দল এলো না, সেটা তাদের ব্যাপার। গণতন্ত্র সুসংগঠিত করতে হলে সব দলকেই নির্বাচনে অংশ নিতে হবে। কেউ (বিএনপি) যদি নির্বাচনে না আসে, সেই জায়গা অন্য কেউ পূরণ করে ফেলে, জায়গা কখনও খালি থাকে না।

আমাদের বিরোধীরা নির্বাচনে আসছেন না। তারা জ্বালাও পোড়াও নিয়ে ব্যস্ত। দেশি-বিদেশি ষড়যন্ত্র থাকলেও তা মোকাবিলা করে জনগণ নৌকায় ভোট দিয়ে আবার আওয়ামী লীগকে বিজয়ী করবে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন এবং সরকার গঠন করবেন, যোগ করেন মন্ত্রী।

এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফোটো, পৌর মেয়র মো. রমজান আলী, যুগ্ম সম্পাদক সুলতানুল আজমসহ আওয়ামী লীগ ও এর অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell