বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রক্ষক ভক্ষকের ভুমিকা -নারীর সাথে অনৈতিক সম্পর্ক বিয়ের প্রলোভনে প্রতারণা ‘এস, আই মিলন ক্লোজড। বিশিষ্ট ব্যবসায়ী হেনোলাক্স গ্রুপের মালিক ডা: মোহাম্মদ নুরুল আমিন ইন্তেকাল করেন-(ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রজেউন) সোনারগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতে গিয়ে জামুকা’র তালিকা থেকে বাদ পড়লেন ডেপুটি কমান্ডার আলতাফ ‘প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু। লক্ষ্য ২০২৬ সামনে রেখে ডিজিটাল ময়দানে সংগঠিত তৃণমূল সমর্থকরা। শরৎ স্মৃতি সদন মঞ্চে”ছন্দে আনন্দে’র সাংস্কৃতিক অনুষ্ঠান। ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব ।

বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে নিহত শাওন যুবদল নয় যুবলীগকর্মী দাবী করে বিক্ষোভ করেছে আওয়ামীলীগের নেতাকর্মীরা

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ৩, ২০২২, ৮:৪৫ পূর্বাহ্ণ
  • ২৩৮ ০৯ বার দেখা হয়েছে

বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে নিহত শাওন যুবদল নয় যুবলীগকর্মী দাবী করে বিক্ষোভ করেছে আওয়ামীলীগের নেতাকর্মীরা

নারায়ণগঞ্জ শহরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে নিহত শাওন যুবদল নয় যুবলীগকর্মী দাবী করে বিক্ষোভ করেছে আওয়ামীলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টায় ফতুল্লার নবীনগর এলাকায় নিহতের বাড়ির সামনে এ বিক্ষোভ করেন। ফতুল্লা থানা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর মাস্টারের নেতৃত্বে বিক্ষোভে অংশ নেয় নারায়ণগঞ্জ জেলা ট্রাক ট্যাংক লরি কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নেতা আলীম শেখ, বক্তাবলী ১নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ফকির চাঁন বেপারী, এনায়েতনগর ইউপির ৩নং ওয়ার্ড সদস্য আব্দুল জলিল, আওয়ামীলীগ নেতা সুলতান শেখ, শাহজাহান, নিহত শাওনের মামা মীর হোসেন, শহিদ মোদি সহ শতাধীক নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশ নেয়। জাহাঙ্গীর মাস্টার জানান, শাওন আমাদের এলাকার ছেলে এবং ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শওকত আলীর ভাতিজা।
তারা চার ভাইয়ের মধ্যে বড়জনের অনেক আগেই মৃত্যু হয়েছে। আর তিন ভাই তাদের চাচা শওকত আলীর সঙ্গেই থাকেন এবং শাওন যুবলীগের রাজনীতি করেন। আমরা এ হত্যাকান্ডের বিচার চাই। নিহত শাওনের মা ফরিদা বেগম জানান, আমার স্বামী সাহেব আলীর মৃত্যুরপর বড় ছেলেটাও অসুস্থ্য হয়ে মারা যায়। এরপর তিন ছেলে কাজ করে সংসার চালায়। এছাড়া শাওন তার চাচা শওকত আলীর সাথে আওয়ামীলীগের রাজনীতি করেন। চাচার কথার বাহিরে এক পাও হাটেনা। বাড়ির কাছে শহিদুল্লাহর ওয়ার্কসপে কাজ করেন। সকালে কাজে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় শাওন। ওয়ার্কসপ মালিক শহিদুল্লাহর জানান, শাওন আমার এখানে কাজ করে। কোন রাজনীতির সঙ্গে সে জড়িত নয়। জানা গেছে, বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের করতে গেলে বাধা দেয় পুলিশ। এতে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ বেধে যায়। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় শহরের ডিআইটি এলাকায় এঘটনা ঘটে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell