সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:১০
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় আটক নারায়ণগঞ্জ বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে ছেড়ে দিয়েছে পুলিশ।

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ৩০, ২০২৩, ৩:৪৯ পূর্বাহ্ণ
  • ২৭৯ ০৯ বার দেখা হয়েছে

 

বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় আটক নারায়ণগঞ্জ বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে ছেড়ে দিয়েছে পুলিশ।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আমির খসরু বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে শনিবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড এলাকা থেকে তাকে আটক করা হয়।

মুক্তির পর নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ কোনো কারণ ছাড়াই লাঠিচার্জ, টিয়ারগ্যাস নিক্ষেপ ও গুলিবর্ষণ করে। আমাদের বহু নেতাকর্মী এতে আহত হন। আমাকেও মারধর করে পুলিশ। পরে আমাকেসহ পাঁচজনকে আটক করে নিয়ে এলেও এখন ছেড়ে দিয়েছে। বাকিদেরও ছেড়ে দেবে বলে পুলিশ বলেছে।’

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আমির খসরু বলেন, কাউকে গ্রেফতার করা হয়নি; কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল শুধু। বিএনপির আটক বাকি নেতাদেরও খুব শিগগির মুক্তি দেওয়া হবে।

বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির নেতাকর্মীরা মহাসড়কে জড়ো হতে চাইলে পুলিশ তাদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এসময় বিএনপি নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ অন্তত ৩০ রাউন্ড রাবার বুলেট ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে। এসময় বিএনপির পাঁচ নেতাকে আটক করা হয়।

আটকদের মধ্যে ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদর থানা বিএনপির সভাপতি আনোয়ার প্রধান, মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক সাগর প্রধানসহ পাঁচজন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell