শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:৪২
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত,প্রতিবাদ ও তীব্র নিন্দা বিজিবির

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ৬, ২০২৪, ১০:২৯ অপরাহ্ণ
  • ২২১ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত,প্রতিবাদ ও তীব্র নিন্দা বিজিবির

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের মোমিনপাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে গরু পাচারের সময় বিএসএফের গুলিতে আনোয়ার হোসেন (৪০) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন।

শুক্রবার (৬ ডিসেম্বর) ভারতের অভ্যন্তরে শিংপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলার দেবনগরের রফিকুল ইসলামের ছেলে।

 

এ ঘটনায় বিএসএফের কাছে জোরালো প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদলিপি পাঠিয়েছে বিজিবি।

একইসঙ্গে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করে নিহতের লাশ ফেরত এনে পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঠাকুরগাঁও সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ তৌহিদুর রহমান

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে বিজিবির নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) নিয়মিত টহলের সময় সীমান্ত পিলার ৭৫১/৮-এস এবং ৯-এসের মধ্যবর্তী শূন্যলাইন থেকে আনুমানিক ১৫ গজ ভারতের সীমান্ত অভ্যন্তরে শিংপাড়ায় প্রতিপক্ষ ৯৩ বিএসএফ ব্যাটালিয়নের চানাকিয়া ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় ০৩/০৪ রাউন্ড ফায়ারের শব্দ শোনা যায়। প্রতি উত্তরে বিজিবি টহলদল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলের বিপরীতে সীমান্ত শূন্যলাইন থেকে  প্রায় ৫০ গজ দেশের অভ্যন্তরে মোমিনপাড়ায়  কয়েক রাউন্ড সতর্কতামূলক ফায়ার করে।

এ ব্যাপারে বিজিবির নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) জানায়, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধ, চোরাচালান দমন এবং সীমান্ত হত্যা বন্ধে বিজিবির টহল কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell