শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:২২
শিরোনামঃ
মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল

বিখ্যাত পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জ থেকে লুট হওয়া বিপুল পরিমাণ সাদা পাথর উদ্ধারে যৌথ অভিযান পাথরবোঝাই ১৩০টি ট্রাক জব্দ সাদা পাথরে প্রতিস্থাপন করা হবে

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ১৫, ২০২৫, ৩:০০ পূর্বাহ্ণ
  • ২৫৬ ০৯ বার দেখা হয়েছে

বিখ্যাত পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জ থেকে লুট হওয়া বিপুল পরিমাণ সাদা পাথর উদ্ধারে যৌথ অভিযান পাথরবোঝাই ১৩০টি ট্রাক জব্দ সাদা পাথরে প্রতিস্থাপন করা হবে

ঢাকা প্রতিনিধি।।

সিলেটের বিখ্যাত পর্যটনকেন্দ্র কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ থেকে লুট হওয়া বিপুল পরিমাণ সাদা পাথর উদ্ধারে রাজধানীর ডেমরার সারুলিয়া এলাকায় যৌথ অভিযান পরিচালনা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এ তথ্য জানান।র‌্যাব-১১ এর অধিনায়ক এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, সিলেটের ভোলাগঞ্জের লুট হওয়া বিপুল পরিমাণ সাদা খনিজ পাথর উদ্ধারে ঢাকার ডেমরার সারুলিয়ায় র‌্যাব, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান চলছে। অভিযান শেষে রাতে কাঁচপুর ব্রিজ সংলগ্ন ঘাট এলাকায় ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।

এদিকে সিলেটে লুট হওয়া পাথর উদ্ধারে তল্লাশিচৌকি বসিয়ে অভিযান শুরু করেছে যৌথবাহিনী। বুধবার (১৩ আগস্ট) রাত ১০টার দিকে এ অভিযান শুরু হয়। রাতভর বিভিন্ন স্থানে অভিযান চলে। এসব অভিযানে পাথরবোঝাই ১৩০টি ট্রাক জব্দ করা হয়। এসব পাথর আবার সাদা পাথরে প্রতিস্থাপন করা হবে।

বৃহস্পতিবার সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ গণমাধ্যমকে জানান, বুধবার রাত থেকে যৌথবাহিনীর অভিযান শুরু হয়েছে। এখনো চলছে। অভিযানে জব্দ করা পাথর আবার সাদা পাথরে নিয়ে রাখা হবে। এছাড়া আজ বৃহস্পতিবার কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাটে পৃথক দুটি তল্লাশিচৌকি স্থাপন করে পাথর তোলা বন্ধে সার্বক্ষণিক নজরদারি শুরু হয়।

সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সিলেট ক্লাবের সামনে বুধবার রাতে যৌথবাহিনীর অভিযান শুরু হয়। অভিযানে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা আছেন। এ সময় কোম্পানীগঞ্জ থেকে ছেড়ে আসা পাথরবোঝাই ট্রাক আটক করা হয়। এসব ট্রাক পাথর নিয়ে দেশের বিভিন্ন স্থানে রওয়ানা হয়েছিল। আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত পাথরবোঝাই ১৩০টি ট্রাকের পাথর জব্দ করা হয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell