রবিবার ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:৫০
শিরোনামঃ
সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান

বিচারপতি এবং আইনজীবীদের কালো কোট ও গাউন পরা বাধ্যতামূলক করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ৩০, ২০২১, ১২:৪৭ পূর্বাহ্ণ
  • ৩১৯ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।বিচারপতি এবং আইনজীবীদের কালো কোট ও গাউন পরা বাধ্যতামূলক করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং আইনজীবীদের শারীরিক উপস্থিতি ও ভার্চুয়ালি মামলা পরিচালনার সময় আগামী রোববার (৩১ অক্টোবর) থেকে কালো কোট ও গাউন পরা বাধ্যতামূলক করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, উপযুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি এবং আইনজীবীরা শারীরিক উপস্থিতিতে এবং ভার্চুয়াল পদ্ধতিতে মামলা শুনানিকালে ক্ষেত্রমতে টার্নড আপ সাদা কলার ও সাদা ব্যান্ডসহ সাদা শার্ট ও প্যান্ট/শাড়ি বা সালোয়ার কামিজ এবং কালো কোট/শেরওয়ানি এবং গাউন পরিধান করবেন। এ নির্দেশ আগামী ৩১ অক্টোবর রোববার থেকে কার্যকর হবে।

পৃথক আরেকটি বিজ্ঞপ্তিতে নিম্ন আদালতের জন্যও একই নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, গত বছরের ৬ আগস্ট অনুষ্ঠিত ফুলকোর্ট সভার সিদ্ধান্তের আলোকে কোভিড-১৯ এর সংক্রমণজনিত পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ও আইনজীবীরা শারীরিক উপস্থিতিতে এবং ভার্চুয়াল পদ্ধতিতে মামলা শুনানিকালীন ক্ষেত্রমতে টার্নড আপ সাদা কলার, সাদা ব্যান্ডসহ সাদা শার্ট ও প্যান্ট/শাড়ি বা সালোয়ার কামিজ পরিধান করবেন।

ওই বছরের ১২ আগস্ট থেকে কালো কোট ও গাউন ছাড়া মামলার শুনানিতে অংশ নেন বিচারপতি ও আইনজীবীরা।

এরপর করোনা সংক্রমণ কিছুটা কমে এলে গত বছরের নভেম্বরে ফের কালো কোট ও গাউন চালু হয়। এরপর করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলে চলতি বছরের মার্চ থেকে ফের কালো কোট ও গাউন পরার ওপর নিষেধাজ্ঞা জারি করে সুপ্রিম কোর্ট প্রশাসন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell