বুধবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:৫৭
শিরোনামঃ
জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান-প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি নুরুল হক নুরকে মন্ত্রী হওয়ার পটুয়াখালীতে বিজয় করেন গন অধিকার পরিষদ। গোবিন্দপুর হাউজিংয়ে নতুন মন্দিরের শুভ উদ্বোধন।। ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর

বিচার বিভাগকে গতিশীল করার জন্য বিচারকদের তাগিদ দেওয়া হচ্ছে:প্রধান বিচারপতি

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ৮, ২০২৩, ৯:০৯ অপরাহ্ণ
  • ৩৩২ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

বিচার বিভাগকে গতিশীল করার জন্য বিচারকদের তাগিদ দেওয়া হচ্ছে:প্রধান বিচারপতি

বিচার বিভাগ দুর্বল হলে রাষ্ট্র কখনোই শক্তিশালী হতে পারে না। বিচার বিভাগকে গতিশীল করে দ্রুততম সময়ে বিচার প্রক্রিয়া শেষ করতে বিচারকদের তাগিদ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

শনিবার (৮ জুলাই) সকালে পাবনা জেলা ও দায়রা জজ আদালত চত্বরে বিচারপ্রার্থীদের বিশ্রামাগার ‘ন্যায় কুঞ্জ’র ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

প্রধান বিচারপতি বলেন, জনগণ যাতে সহজে স্বল্প সময় ও খরচে ন্যায়বিচার পায় তা নিশ্চিত করতে আমরা চেষ্টা করছি। এজন্য বিচার বিভাগকে গতিশীল করে দ্রুততম সময়ে বিচার প্রক্রিয়া শেষ করতে বিচারকদের তাগিদ দেওয়া হচ্ছে। আগামী পাঁচ বছরের মধ্যে মামলাজট সহনশীল মাত্রায় আনার পরিকল্পনায় বিচার বিভাগ কাজ করছে।

পরে প্রধান বিচারপতি পাবনা জেলা ও দায়রা জজ আদালত চত্বরে একটি বকুল ফুলের চারা রোপণ করেন ও আদালত চত্বরের পাশে জাদুঘর পরিদর্শন করেন। এরপর তিনি স্থানীয় আদালতের বিচারকদের সঙ্গে মামলা সংক্রান্ত বিষয়ে বৈঠক করেন।

দুপুরে জেলা আইনজীবী সমিতির মতবিনিময় সভায় যোগ দেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এসময় তিনি প্রধান অতিথির বক্তৃতায় টোটাল মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আইনজীবীদের তাগাদা দেন।

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আক্তারুজ্জামান মুক্তার সভাপতিত্বে এবং সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আহাদ বাবুর সঞ্চলনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন পাবনার সিনিয়র জেলা ও দায়রা জজ বেগম শামীম আহম্মদ, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ফিন্যান্স কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট রবিউল আলম বুদু, পাবনা বারের জ্যেষ্ঠ আইনজীবী আব্দুর রহিম প্রমুখ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell