মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:২০
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ

বিজয়া দশমীতে পূজা অর্চনার পর চলছে প্রতিমা বিসর্জন।

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ৩, ২০২৫, ৫:০১ পূর্বাহ্ণ
  • ৭৬ ০৯ বার দেখা হয়েছে

বিজয়া দশমীতে পূজা অর্চনার পর চলছে প্রতিমা বিসর্জন।

ঢাকা প্রতিনিধি।।

হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শেষ হচ্ছে আজ। সকাল থেকে বিজয়া দশমীতে পূজা অর্চনার পর বিকেল ৪টা থেকে চলছে প্রতিমা বিসর্জন। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বুড়িগঙ্গা নদীর বিনাস্মৃতি স্নান ঘাট, লালকুঠি ঘাট ও নওয়াব বাড়ি ঘাটে চলছে এই বিসর্জন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সরেজমিনে দেখা যায়, বুড়িগঙ্গা নদীর ওয়াইজঘাট এলাকার বিনাস্মৃতি স্মান ঘাটসহ বিভিন্ন ঘাটে ঢাকার বিভিন্ন মণ্ডপ থেকে আসা প্রতিমা বিসর্জন দেওয়া হচ্ছে। অনেকে মন্ত্র পাঠে বিদায় দিচ্ছেন দেবীদুর্গাকে। কেউ কেউ আবার নেচে-গেয়ে আনন্দ করছেন।এদিকে বাংলাদেশ কোস্ট গার্ডের ডুবুরি দল, ফায়ার সার্ভিস, পুলিশ, র‍্যাবসহ নৌ পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তায় দেবী বিসর্জনের কার্যক্রম চলছে। বিসর্জন উপলক্ষে ভিক্টোরিয়া পার্ক, সদরঘাটের বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে। নদীতে সার্বক্ষণিক পাহারা দিচ্ছেন নৌ পুলিশ ও ডুবুরি দল।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কোতোয়ালি শাখার সভাপতি সুজন কুমার মজুমদার বলেন, দীর্ঘ লাইনে ঢাকার বিভিন্ন এলাকা থেকে প্রতিমা নিয়ে আসছে পূজা উদযাপন কমিটি। বাংলা বাজার মোড় থেকে সদরঘাট পর্যন্ত যানজট লেগে আছে।তিনি বলেন, যে পরিমাণ মণ্ডপ এখনো বাকি আছে, তাতে বোঝা যাচ্ছে রাত ১২টার পরও বিসর্জন কার্ক্রম চলতে পারে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell