বৃহস্পতিবার ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:০৪
শিরোনামঃ
সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী

বিডিআর হত্যাকাণ্ড- নিরপেক্ষ কমিশন গঠনের দাবিতে শহীদ মিনারে জড়ো হচ্ছেন নিহতের স্বজন ও শিক্ষার্থীরা

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ১৭, ২০২৪, ৮:৩০ অপরাহ্ণ
  • ১৪৬ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

 

বিডিআর হত্যাকাণ্ড- নিরপেক্ষ কমিশন গঠনের দাবিতে শহীদ মিনারে জড়ো হচ্ছেন নিহতের স্বজন ও শিক্ষার্থীরা।

ঢাকা প্রতিনিধি। হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে নিরপেক্ষ কমিশন গঠনের দাবিতে শহীদ মিনারে জড়ো হচ্ছেন নিহতদের স্বজন ও শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল থেকে বিডিআর হত্যাকাণ্ডে নিহতদের স্বজন ও শিক্ষার্থীদের শহীদ মিনারে জড়ো হতে দেখা যায়নিরপেক্ষ কমিশন গনের দাবিতে গতকাল সোমবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. মাহিন সরকার আইন মন্ত্রণালয় ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেন। আজ কেন্দ্রীয় শহীদ মিনারে সবাইকে জড়ো হওয়ার আহ্বান জানান। সেই কর্মসূচি পালনে শহীদ মিনারে তিনিসহ বিডিআর হত্যাকাণ্ডে নিহতদের সন্তানরা জড়ো হচ্ছেন। এদিকে আজ সকালে বিডিআর হত্যাকাণ্ডে ন্যায়বিচার নিশ্চিত করতে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিডিআর হত্যাকাণ্ড বিষয়ে বিশেষ প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কমিটিতে সদস্য থাকবে পাঁচ থেকে ৯ জন। কমিটিতে অবসরপ্রাপ্ত বিচারপতি, প্রশাসনের অবসরপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা থাকবেন বলে জানিয়েছেন উপদেষ্টা। এই ঘোষণার পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, ‘২০০৯ সালের পিলখানা ট্র্যাজেডি ইস্যুতে নতুন করে তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। এই কমিটিতে থাকবেন বিচার বিভাগের অবসরপ্রাপ্ত বিচারক, সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা,  সিভিল সার্ভিস ও পুলিশের সাবেক কর্মকর্তা। আগামী পাঁচ কার্যদিবসের ভেতর এই কমিটি গঠনের সিদ্ধান্ত জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এটা আপাতত এখনকার নিউজ। কিন্তু কোনো প্রশ্নবিদ্ধ কমিশন আমরা চাই না। দ্রুততম সময়ের মধ্যে নিরপেক্ষ তদন্ত রিপোর্ট জাতির সামনে দিতে হবে। চলে আসুন কেন্দ্রীয় শহীদ মিনারে।’

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell