শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:০৩
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন।

বিদেশি পিস্তল ও গুলিসহ তিন যুবককে গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ২৬, ২০২৫, ৮:৫৩ অপরাহ্ণ
  • ৯৬ ০৯ বার দেখা হয়েছে

নরসিংদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৬ মে) দুপুরে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এর আগে রোববার (২৫ মে) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার শীলমান্দি ইউনিয়নের দক্ষিণ শীলমান্দি এলাকার নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- নরসিংদী সদর উপজেলার দক্ষিণ শীলমান্দি এলাকার বিল্লাল হোসেনের ছেলে সাব্বির হোসেন (২০), লোকমান হোসেন (২৪) ও মজনু মিয়ার ছেলে সোহাগ মিয়া (২৫)। এদের মধ্যে সাব্বির ও লোকমান দুইজন সহোদর।

প্রেস বিজ্ঞতিতে জানানো হয়, রোববার রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে দক্ষিণ শীলমান্দী এলাকার বিল্লাল হোসেনের একতলা বিল্ডিংয়ের একটি কক্ষে কয়েকজন ব্যক্তি অস্ত্রসহ অবস্থান করছে। পরে সেখানে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হকের নেতৃত্বে উপ-পরিদর্শক অজিত চন্দ্র বর্মণ, এএসআই জসিম উদ্দিনসহ পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করেন।  

অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে সাব্বির হোসেনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় নরসিংদী মডেল থানায় পুলিশ বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করেছে।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, গ্রেপ্তার তিনজনই অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি নিজেদের কাছে রেখে এলাকায় ডাকাতি, দস্যুতা, খুন ও ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপকর্ম করে আসছিল। তাদের বিরুদ্ধে থানায় কোনো মামলা আছে কিনা তা যাচাই করা হচ্ছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell