সোমবার ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:৪২
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ প্রধানমন্ত্রী তারেক রহমান (২৬ ফেব্রুয়ারি)বৃহস্পতিবার একুশে পদক-২০২৬’ প্রদান করবেন। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে জনগণের আস্থা ও সমর্থন নিয়েই বাংলাদেশকে এগিয়ে নিতে চাই-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ঢাকা, কেরানীগঞ্জ বামনসুর দেওয়ান বাড়ীতে *আজ থেকে উদযাপন হচ্ছে ৩ দিন ব্যাপী পবিত্র ওরশ মোবারক*সবান্ধবে আমন্ত্রিত -বিনয়াবনত, আরিফ দেওয়ান। মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির আগে প্রধানমন্ত্রী উপস্থিত হন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান, একসঙ্গে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।-রাষ্ট্রপতি তার পদে আর থাকছেন না মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে  চৌহালীতে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা  গোয়ালবাটী নাট মন্দির উন্নয়ন সমিতি-র উদ্যোগে অন্নভোগ বিতরণে জনসমুদ্র — ভক্তির আবেশে মুখরিত গোয়ালবাটী গ্রাম নিম্নআয়ের মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন জসিম উদ্দিন মিলকী “পরবাসী”সিনেমা রিলিজ হল কলকাতায় দুই বাংলার কাহিনী অবলম্বনে মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিদেশি পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলিসহ দুইজনকে গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ৮, ২০২৫, ১০:০৫ অপরাহ্ণ
  • ১৭৫ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

বিদেশি পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলিসহ দুইজনকে গ্রেফতার

রাজধানীর কাফরুল এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাফরুল থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন মোহাম্মদ রাসেদুল আলম জুম্মা (৪৫) ও মো. আশরাফ আলী (৪৯)।

 

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় কাফরুল থানার ইব্রাহিমপুর আনন্দ রোড থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ব্রাজিলে তৈরি একটি  ৯ এম. এম. তরাশ পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি ও একটি আইফোন উদ্ধার করা হয়।

কাফরুল থানা সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কাফরুল থানার ইব্রাহিমপুর আনন্দ রোডে অপরাধ সংঘটনের উদ্দেশে দুইজন অস্ত্র-গুলিসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে দ্রুত ওই স্থানে অভিযান পরিচালনা করে কাফরুল থানার একটি চৌকস দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালানোর সময় রাসেদুল আলম ও আশরাফকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ব্রাজিলের তৈরি একটি  ৯ এম. এম. তরাশ  বিদেশি পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি ও একটি আইফোন উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে কাফরুল থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তাররা বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহারের উদ্দেশে লাইসেন্স ব্যতীত অবৈধ বিদেশি পিস্তল নিজেদের হেফাজতে রেখেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell