বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:৩৫
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়।

বিপুল পরিমাণ ২০ হাজার পিস ইয়াবাসহ দুই বোনকে আটক

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ১, ২০২৪, ৯:২৪ অপরাহ্ণ
  • ১৭১ ০৯ বার দেখা হয়েছে

 

 

বিপুল পরিমাণ ২০ হাজার পিস ইয়াবাসহ দুই বোনকে আটক

যশোরে বিপুল পরিমাণ ২০ হাজার পিস ইয়াবাসহ দুই বোনকে আটক করেছে র‌্যাব। শুক্রবার (৩১ মে) রাতে যশোর শহরের বকচর কবরস্থান এলাকার একটি বাড়ি থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

আটকরা হলেন, যশোরের বকচর মাঠপাড়ার কবরস্থান রোডের লুৎফর শেখের দুই মেয়ে ফরিদা বেগম ও ফাতেমা বেগম। শনিবার (১জুন) বিকেলে র‌্যাব এ তথ্য নিশ্চিত করেছে।

র‌্যাব-৬ যশোরের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, শুক্রবার রাতে তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন বকচর কবরস্থান এলাকার একটি বাড়িতে বিপুল পরিমান ইয়াবা রয়েছে। তাৎক্ষণিক ওই বাড়িতে অভিযান চালানো হয়। এসময় বড় বোন ফরিদার বাড়ির কমডের ফ্লাশ ট্যাংকির ভেতর থেকে ৯ হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়। একইসঙ্গে তার কাছ থেকে
প্রায় দেড়লাখ টাকা জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে তিনি জানান, তার আপন ছোট বোন ফাতেমার কাছেও ইয়াবার আরও একটি চালান রয়েছে। পরে বকচর মাঠপাড়ায় ফাতেমার বাড়িতে অভিযান চালান তারা। ফাতেমার বাড়ির খাটের নিচ থেকে আরও ১০ হাজার ইয়াবা জব্দ করা হয়।

র‌্যাব আরও জানায়, এ দুই বোনসহ তাদের একটি চক্র রয়েছে যারা যশোর থেকে ইয়াবা নিয়ে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে থাকেন। তারা নিজেরাই বোরকা পরে শরীরের বিভিন্ন অংশে অভিনব কায়দায় ইয়াবা লুকিয়ে দেশের বিভিন্ন প্রান্তে যান। তাদের সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে র‌্যাব।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell