বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:০০
শিরোনামঃ
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই-

বিবাহ বিচ্ছেদের পর পিতা সন্তান কে বিক্রি করে, মায়ের অভিযোগ থানা পুলিশ শিশুকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেন,পুলিশের মহানুভবতায়

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ৩০, ২০২৪, ১১:১৪ অপরাহ্ণ
  • ১৪৮ ০৯ বার দেখা হয়েছে

বিবাহ বিচ্ছেদের পর পিতা সন্তান কে বিক্রি করে, মায়ের অভিযোগ থানা পুলিশ শিশুকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেন,পুলিশের মহানুভবতায়।

ঢাকা প্রতিনিধি।। চাঁদপুরে বিক্রি হওয়া এক শিশুকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ। রোববার (২৯ ডিসেম্বর) রাতে মতলব উত্তর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বিষয়টি নিশ্চিত করেছেন। বিক্রি হওয়া শিশুটি মতলব উত্তর উপজেলার ফতেহপুর পশ্চিম ইউনিয়নের রাঢ়ীকান্দি গ্রামের বৃষ্টি আক্তার ও ইমরান মৃধা দম্পতির মেয়ে। দেড় মাস বয়সী ওই শিশুটির নাম নুসাইবা। জানা যায়, ২০২৩ সালের ২৪ এপ্রিল উপজেলার ফতেহপুর পশ্চিম ইউনিয়নের রাঢ়ীকান্দি গ্রামের তোফাজ্জল হোসেনের মেয়ে বৃষ্টি আক্তারের সঙ্গে একই গ্রামের শাহ আলম মৃধার ছেলে ইমরান মৃধার বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে নুসাইবা আক্তার নামে এক কন্যা সন্তানের জন্ম হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে বিবাদ চলছিল।

 

পরে ২২ ডিসেম্বর বিবাহ বিচ্ছেদ হয়। তখন বৃষ্টি আক্তারের কাছ থেকে একটি খালি স্ট্যাম্পে স্বাক্ষর রেখে শিশু নুসাইবা আক্তারকে নিয়ে যান ইমরান মৃধা। পরে তারা নুসাইবাকে টাকার বিনিময়ে অন্যত্র বিক্রয় করে দেন। এ ঘটনায় নুসাইবাকে উদ্ধার করতে শিশুটির মা বৃষ্টি আক্তার বাদী হয়ে মতলব উত্তর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে পুলিশ শিশুটিকে উদ্ধার করেন। মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক বলেন, অভিযোগের ভিত্তিতে পুলিশ শিশুটিকে রোববার সকালে  ঢাকা থেকে উদ্ধার করে। শিশুটির মা-বাবা বিবাহ বিচ্ছেদ হওয়ায় তাকে তার মায়ের কোলে হস্তান্তর করা হয়েছে। শিশুটিকে তার মায়ের কাছে রেখে ভরণপোষণের খরচ দেবেন বলে অঙ্গীকার করেন বাবা ইমরান মৃধা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell