বৃহস্পতিবার ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:২৯
শিরোনামঃ
জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান-প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি নুরুল হক নুরকে মন্ত্রী হওয়ার পটুয়াখালীতে বিজয় করেন গন অধিকার পরিষদ। গোবিন্দপুর হাউজিংয়ে নতুন মন্দিরের শুভ উদ্বোধন।। ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর

বিয়ের অনুষ্ঠানে কাঁচা মরিচ উপহার দিলেন বরের বন্ধুরা

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ২, ২০২৩, ৮:৩৩ অপরাহ্ণ
  • ১৮৯ ০৯ বার দেখা হয়েছে

 

 

বিয়ের অনুষ্ঠানে কাঁচা মরিচ উপহার দিলেন বরের বন্ধুরা

জেলার পাকুন্দিয়া উপজেলায় এক বিয়ের অনুষ্ঠানে কাঁচা মরিচ উপহার দিয়েছেন বরের বন্ধুরা। এ নিয়ে এলাকায় তোলপাড় চলছে।

রোববার (০২ জুলাই) দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী এলাকায় অ্যাডভোকেট মাহমুদুর রহমান আফ্রিদের বিয়ের বৌ-ভাতের অনুষ্ঠানে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, কিশোরগঞ্জ জেলা জুড়ে কাঁচা মরিচের দাম বেড়েছে। রান্নার এ উপকরণটি এলাকাভেদে ৫০০ টাকা থেকে ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ নিয়ে ক্রেতারা অস্বস্তিতে রয়েছেন। অনেকেই কাঁচা মরিচের দাম বাড়ায় প্রতিবাদ জানাচ্ছেন।

কিন্তু বিয়ের অনুষ্ঠানে উপহার হিসেবে কাঁচা মরিচ দিয়ে নীরব প্রতিবাদ করেছেন বরের বন্ধুরা। এ অভিনব প্রতিবাদ করায় বরের বন্ধু এস এম রায়হানসহ অন্য বন্ধুরা আলোচনায় ভাসছেন।

এ প্রসঙ্গে এস এম রায়হান জানান, দেশে যে হারে কাঁচা মরিচের দাম বেড়েছে, তাতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। উপহার হিসেবে কাঁচা মরিচ দেওয়াটা আমার কাছে প্রাসঙ্গিক বলে মনে হয়েছে। এছাড়া কাঁচা মরিচের দাম বাড়ার ঘটনায় এটি একটি মৌন প্রতিবাদও বটে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell