বুধবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:১৫
শিরোনামঃ
ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থী,এলাকাবাসী। জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত

বিয়ের মাত্র আট ঘণ্টা পর সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ৩০, ২০২৩, ৯:০২ অপরাহ্ণ
  • ১৬১ ০৯ বার দেখা হয়েছে

 

 

বিয়ের মাত্র আট ঘণ্টা পর সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

বিয়ের মাত্র আট ঘণ্টা পর সড়ক দুর্ঘটনায় জাকারিয়া হোসেন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত জাকারিয়া হোসেন উপজেলার মামুদপুর ইউনিয়নের কুটিপাড়া বাড়ইল গ্রামের রেজাউল ইসলামের ছেলে।

পরিবারের সদস্যরা জানায়, জাকারিয়া দুপচাচিয়ার একটি টাইলস ফ্যাক্টরিতে চাকরি করতেন। সোমবার (২৮ আগস্ট) রাত ১টার সময় ক্ষেতলাল পৌর এলাকার বুড়াইল গ্রামের মোহাম্মদ আব্দুর রহিমের মেয়ে জেমি আক্তারের সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়। মঙ্গলবার (২৯ আগস্ট) সকাল ৮টার সময় মোটরসাইকেল নিয়ে কর্মস্থল দুপচাচিয়া উপজেলায় যাচ্ছিলেন নিজের পরিহিত কাপড় ও বউয়ের জন্য কিছু কিনতে। পথে কাহালু উপজেলার দশ মাইল এলাকায় একটি ট্রাকের চাপায় গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জাকারিয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার স্ত্রী জেমি আক্তার জানায়, সকালে ভাত না খেয়েই কাপড় আনতে বের হন জাকারিয়া। যাওয়ার আগে তার মায়ের আদেশ নিষেধ শোনার পরামর্শও দেন।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় জাকারিয়া হোসেনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell