শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:৪৮
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সাবিনা খাতুনরা

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ২১, ২০২২, ৯:১৯ অপরাহ্ণ
  • ৩৪৮ ০৯ বার দেখা হয়েছে

সাফ চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয়ে ইতিহাসগড়া নারী ফুটবল দল দেশে ফিরেছে। বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) চত্বরে বেড়ে উঠেছেন সাবিনা খাতুনরা। এখানে থেকেছেন, নিজেদের তৈরি করেছেন। ধীরে ধীরে বিশ্বজয়ের স্বপ্নের জয়যাত্রায় নিজেদের এগিয়ে নিয়েছেন।

রাজধানীর আরামবাগে বাফুফে ভবনের চতুর্থতলার আবাসিক ভবনে থাকেন নারী ফুটবলাররা। সকালে নতুন দিনের সূর্য ও সন্ধ্যার আঁধার দেখেন এই ভবন থেকেই। শত শৃঙ্খল ভেঙে আঁধার কাটিয়ে আলোর জন্য এখান থেকেই ইতিহাস গড়ে বিশ্বের বুকে বাংলাদেশের সুনাম ছড়ানোর স্বপ্ন দেখেন তারা। বাফুফে ভবনের পূর্ব-দক্ষিণ কোণে থাকা বিএফএফের ডেভলপমেন্ট প্রোগ্রামের আওতায় তৈরি করা শেখ কামাল বিএফএফ এলিট ট্রেনিং সেন্টারে নিয়মিত উন্নত প্রশিক্ষণ নিয়েছেন খেলোয়াড়রা।

 

বাফুফে ভবনের পূর্বপাশে অবস্থিত খেলার মাঠে নিয়মিত প্র্যাকটিস করেছেন নারী ফুটবলাররা। এখানে দক্ষ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে শিরোপা জেতার যাবতীয় কলাকৌশল রপ্ত করেছেন তারা। পুরোপুরি আত্মবিশ্বাসী সাবিনারা আজ ট্রফি নিয়ে ফিরেছেন সেই চিরচেনা ঘরে। স্বপ্নের ট্রফি নিয়ে দেশে ফেরার পর প্রথম রাতটিও এই বাফুফেতেই কাটাবেন তারা।

নারী ফুটবল দলের এই বিজয় তাদের অনেক বেশি আত্মবিশ্বাসী করে তুলেছে। নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও নিরন্তর প্রচেষ্টা থাকলে লক্ষ্যে পৌঁছানো যায় তা এখন বিশ্বাস করতে শুরু করেছেন তরুণ ফুটবলাররা। এটি দেশের ফুটবল অঙ্গনে গুণগত পরিবর্তন আনবে এবং সংশ্লিষ্টদের দায়িত্ব আরও বাড়িয়ে দেবে বলে মনে করছেন অনেকে।

চ্যাম্পিয়নদের বরণ করতে আজ দুপুর পৌনে ৩টায় কালো রঙের একটি প্রাইভেটকারে বাফুফেতে আসেন সভাপতি কাজী সালাউদ্দিন। এ সময় হাসিমুখে তাকে ভবনের ওপরে উঠতে এবং কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করতে দেখা যায়। বিমানবন্দর থেকে শোভাযাত্রা সহকারে রাজধানীর বিভিন্ন এলাকা হয়ে সাফজয়ীরা বাফুফেতে এসে পৌঁছালে সভাপতি নিজে তাদের বরণ করেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell