বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:৫৫
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ

বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া এক পুলিশ কনস্টেবলকে দায়িত্ব থেকে প্রত্যাহার

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ৩১, ২০২৫, ১০:১৬ অপরাহ্ণ
  • ৮৫ ০৯ বার দেখা হয়েছে

আন্দোলনে সম্পৃক্ত থাকার কারণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক ছাত্রীকে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য ও ধর্ষণের হুমকি দেওয়া এক পুলিশ কনস্টেবলকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান বুয়েট শিক্ষার্থী ও প্রকৌশল অধিকার আন্দোলনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাকিল আহমেদ।

তিনি বলেন, আমাদের নারী শিক্ষার্থীদের নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। সম্প্রতি পুলিশের এক কনস্টেবল একজন নারী শিক্ষার্থীকে হত্যা ও ধর্ষণের হুমকি দেন। আমরা বিষয়টি ডিএমপিকে জানালে সেই কনস্টেবলকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে তার নাম-পরিচয় আমাদের জানানো হয়নি।

বিকেলে প্রকৌশল অধিকার আন্দোলনের শিক্ষার্থীরা সাইবার বুলিংসহ বিভিন্ন বিষয়ে অভিযোগ জানাতে ডিএমপি সদর দপ্তরে যান। সেখানে প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠকে ২৮ আগস্ট শাহবাগে শিক্ষার্থীদের ওপর পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ, রংপুরে এক শিক্ষার্থীকে হেনস্তা এবং সাম্প্রতিক আন্দোলন সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

আলোচনা শেষে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগের ঘটনা নিয়ে আলোচনা হয়েছে। ভবিষ্যতে যাতে এ ধরনের পরিস্থিতি আর না ঘটে, সে বিষয়ে ছাত্র এবং পুলিশের দায়িত্ব কী হবে তা নিয়েও কথা হয়েছে। সভা-সমাবেশ নিষিদ্ধ এলাকায় শিক্ষার্থীদের উপস্থিতি আইনগতভাবে সঠিক হয়নি, সেটিও আমরা বুঝিয়েছি। আর যাদের বিরুদ্ধে শিক্ষার্থীদের মারধরের অভিযোগ আছে, তাদের বিষয়ে তদন্ত কমিটি করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell