মঙ্গলবার ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:৩৬
শিরোনামঃ
সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় চিকিৎসক জেল হাজতে

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২৭, ২০২৪, ৯:৫২ পূর্বাহ্ণ
  • ২২৭ ০৯ বার দেখা হয়েছে

 

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় চিকিৎসক জেলে

 

বরিশালপ্রতিনিধি।।বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর করা ধর্ষণ মামলায় সাকিল আহমেদ (৩১) নামে এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ ডিসেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বরিশাল মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান। গ্রেপ্তার চিকিৎসক সাকিল আহমেদ ঢাকার উত্তরখান থানার মাস্টারপাড়া এলাকার আজগর আলীর ছেলে। ওই চিকিৎসক এমবিবিএস পাসের পর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে একটি কোর্স করতে এসেছিলেন। সাকিল আহমেদ ঢাকার সিটি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করেন। মামলার বরাতে কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, বর্তমানে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থীর সঙ্গে ২০১৬ সালে সাকিলের পরিচয় হয়। ভুক্তভোগী তখন নবম শ্রেণিতে পড়তেন। তাকে বিয়ের প্রলোভনে বিভিন্ন স্থানে ঘুরতে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন সাকিল। সম্প্রতি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে একটি কোর্স করতে আসেন ভুক্তভোগী। সাকিলকে বিয়ের তাগাদা দিলে তিনি ভুক্তভোগীকে বরিশাল নগরের ধান গবেষণা রোডে চিকিৎসকের ভাড়া বাসায় আসার প্রস্তাব দেন। বুধবার সকালে সাকিলের বাসায় গেলে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়। তখনও বিয়ের কথা নিয়ে তালবাহানা করেন সাকিল। এরপর ভুক্তভোগী থানায় মামলা করেন। ওই মামলায় সাকিলকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতে কোতোয়ালি মডেল থানার নিবন্ধন কর্মকর্তা (জিআরও) এসআই এনামুল হক বলেন, মামলার আসামি হিসেবে চিকিৎসককে বরিশাল অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. হাবিবুর রহমান চৌধুরী তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। পরে আসামি জেলে নিয়ে যাওয়া হয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell