বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৫১
শিরোনামঃ
১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির

বিশ্ব ব্যাংক কিসের দাতা লোন নেই সুদসহ পরিশোধ করি-প্রধানমন্ত্রী

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ২৩, ২০২২, ৩:২৬ পূর্বাহ্ণ
  • ২২৮ ০৯ বার দেখা হয়েছে

বিশ্ব ব্যাংক কিসের দাতা লোন নেই সুদসহ পরিশোধ করি-প্রধানমন্ত্রী

পদ্মা সেতুর নামে স্যাংকশন হওয়া বিশ্ব ব্যাংকের সেই টাকা উদ্ধার করে বাংলাদেশ অন্য প্রজেক্টে ব্যবহার করা হয়েছে বলে  জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২২ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘যেই টাকাটা বাংলাদেশের নামে স্যাংকশন হবে সেই টাকাটা নষ্ট করার কোনো রাইট তাদের নাই। অর্থাৎ পদ্মা সেতু থেকে তারা টাকা বন্ধ করেছে, টাকা কিন্তু আমরা উদ্ধার করতে পেরেছি। এই টাকা অন্যান্য প্রজেক্টে আমরা ব্যবহার করতে পেরেছি। এটা কিন্তু করা যায়। এটা কিন্তু আমাদের অনেকে জানে না। আমি জানি  না, কেন জানে না। ’

কোনো দেশের নামে বিশ্ব ব্যাংক কোনো টাকা বরাদ্দ করলে সেই টাকা সেই দেশকেই দিতে হয় জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের নামে যে টাকা হবে সেটা টাকা তাকে দিতে হবে, সে বাধ্য। কাজেই একটা প্রজেক্ট বন্ধ হয়ে গেলে সেটা চলে যাবে সেটা কিন্তু হয় না। ’

বিশ্ব ব্যাংক কোনো দাতা সংস্থা নয় জানিয়ে সরকার প্রধান বলেন, ‘অনেকে বলে বিশ্বব্যাংক দাতা। বিশ্বব্যাংকের আমরা কিন্তু অংশীদার। তারা কিন্তু কোনো অনুদান দেয় না। আমরা লোন নেই। ’

তিনি বলেন, ‘আমাদের যারা অর্থনীতিবিদ, আমাদের যারা কাজ করে তারা এটা কেন মাথায় রাখে না যে এরা কোনো দাতা না। আমরা তাদের কাছে ভিক্ষা নেই না। ব্যাংকের একটা অংশীদার হিসেবে আমরা লোন নেই এবং সুদসহ সেই লোন পরিশোধ করি। … আমরা কিন্তু সেখান থেকে লোন নেই। ’

শেখ হাসিনা বলেন, ‘আমি ৯৬ সালে ক্ষমতায় আসার পর ওই দাতা দাতা বলা বন্ধ করে দিয়েছি। কিসের দাতা, এরা উন্নয়ন সহযোগী। আমি লোন নেই সুদসহ পরিশোধ করি। সুদের হার কম। এটা ঠিক। কিন্তু সুদ দিয়ে তো আমরা টাকা পরিশোধ করছি। আমরা তো ভিক্ষা নিচ্ছি না। আমরা ঋণ নেই এবং শোধ করি। এই-টুকু সুবিধা স্বল্প সুদ। ’

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell