শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:৪০
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন।

বিয়ের ৮ বছর পর চার সন্তানের জন্ম দিয়েছেন গৃহবধূ আদুরী

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ২৩, ২০২২, ৮:১৫ অপরাহ্ণ
  • ২২৮ ০৯ বার দেখা হয়েছে

 

নগর সংবাদ।।বিয়ের ৮ বছর পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন আদুরী বেগম নামের এক গৃহবধূ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে তিন মেয়ে ও এক ছেলে সন্তানের জন্ম দেন তিনি। চার নবজাতককে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
আদুরী বেগম কুড়িগ্রাম সদর উপজেলার নাদিরা গ্রামের মনিরুজ্জামানের স্ত্রী। আট বছর আগে তাঁদের বিয়ে হয়। সন্তান না হওয়ায় তাঁরা চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন।
গৃহবধূর পরিবার সূত্রে জানা গেছে, গতকাল সকালে চিকিৎসকদের পরামর্শে আদুরী বেগমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে রাত সাড়ে নয়টার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে চার সন্তানের জন্ম দেন তিনি।
চার নবজাতকের বাবা মনিরুজ্জামান ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ অফিসে কাজ করেন। আট বছর পর একসঙ্গে চার সন্তানের জন্মে তিনি খুব খুশি বলে জানালেন। তিনি বলেন, গত ১ মার্চ আলট্রাসনোগ্রাম করে একসঙ্গে চার সন্তানের বিষয়টি নিশ্চিত হওয়ার পর চিকিৎসকের পরামর্শে নিবিড় পর্যবেক্ষণে চলাফেরা করতে হয়েছে। বর্তমানে চার নবজাতকই ভালো আছে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার (গাইনি বিভাগ) ফারহানা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, গর্ভধারণের আট মাস পর এই চার নবজাতকের জন্ম হয়েছে। এর মধ্যে ছেলে নবজাতকের ওজন একটু কম। বাকি তিন মেয়ে নবজাতকের ওজন ও গঠন ঠিক আছে। চার নবজাতকই সুস্থ আছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell