শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:৪৮
শিরোনামঃ
স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান-প্রধানমন্ত্রী তারেক রহমান।

বি এন পি আহবায়ক সাখাওয়াতের বিরুদ্ধে মামলা দায়ের

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ৩০, ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ণ
  • ১১৪ ০৯ বার দেখা হয়েছে

 

বি এন পি আহবায়ক সাখাওয়াতের বিরুদ্ধে মামলা দায়ের

নারায়ণগঞ্জ প্রতিনিধি(ফতুল্লা)

নারায়ণগঞ্জ জেলা আদালত প্রাঙ্গণে বাদী রাজিয়া সুলতানা ও তার পরিবারের উপর প্রকাশ্যে হামলার ৪৮ ঘণ্টা পর ফতুল্লা মডেল থানা মামলা গ্রহণ করেছে।

মঙ্গলবার রাতে মামলাটি দায়ের করেন রাজিয়া সুলতানা।

মামলায় প্রধান আসামি করা হয়েছে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে। এছাড়া ইসমাইল (৪৬), সাখাওয়াতের সহকারী হিরন (৩৮), শাহালম, টিটু, রাসেল বেপারী, জুনিয়র আইনজীবী আলামিন, খোরশেদ ও বিল্লালসহ আরও ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

রাজিয়া সুলতানার অভিযোগ, তার স্বামী ইরফান মিয়া ব্যবসায়ী ইসমাইলের কাছে ২৫ লাখ টাকার পাওনা দাবি করায় বিরোধ সৃষ্টি হয়। সেই টাকা না দেয়ার পাশাপাশি ইসমাইল তাদের হুমকি দিতে থাকে। এ ঘটনায় আগে আদালতে একটি মামলা দায়ের করা হয়, যা আসামিপক্ষের হয়ে লড়ছেন বিএনপি নেতা অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

রোববার আদালতে হাজিরার সময় সাখাওয়াতের নির্দেশে তার সহযোগীরা রাজিয়া সুলতানা, তার স্বামী ইরফান মিয়া (৫০) এবং দুই ছেলে জিদান (১৮) ও আব্দুল্লাহ (৫)-এর উপর হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি।

রাজিয়া সুলতানার দাবি, প্রথমে পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানায় এবং সাখাওয়াত হোসেনের নাম বাদ দিতে বলে। কিন্তু তিনি রাজি না হওয়ায় দীর্ঘ অনশনের পর মঙ্গলবার রাতে পুলিশ মামলা গ্রহণ করে।

অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার প্রতিপক্ষ রাজনৈতিক প্রার্থীর ইন্ধনে এ ঘটনা সাজানো হয়েছে। আমার সঙ্গে বাদী পক্ষের কোনো যোগাযোগই ছিল না। এটি আমার ভাবমূর্তি নষ্টের চেষ্টা।’

ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ‘রাজিয়া সুলতানা মামলা করেছেন। আমরা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেব।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell