বুধবার ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:৫৭
শিরোনামঃ
পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে সার্বভৌমত্ববিরোধী তৎপরতা ছিল-প্রধানমন্ত্রী তারেক রহমান নদীর পুর্বতীর দিয়ে বালুবাহী বল্কহেড চলাচল ঠেকাতে” চৌহালীতে আবারও জনতার  ভিক্ষোভ ১ বছর বয়সে মুকুল রায়ের প্রয়াণ‌ ও বিধানসভায় সকলে শেষ শ্রদ্ধা জানালেন। কল্যাণীতে জনসংযোগে জোর, উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ডা. সুরজিত সরকার। ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান ও অমর একুশে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোহরাওয়ার্দী উদ্যানে পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদকর্মীদের ওপর পুলিশের বর্বরোচিত হামলা-নগর সংবাদের নিন্দা। পদোন্নতিপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বরানগর শ্রীরামকৃষ্ণ পরমহংস সেবা সংঘ-অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে মানবিক উদ্যোগ গ্রহণ করেন সমাজসেবী বাবু ঘোড়ুই।। গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ প্রধানমন্ত্রী তারেক রহমান (২৬ ফেব্রুয়ারি)বৃহস্পতিবার একুশে পদক-২০২৬’ প্রদান করবেন।

বুক জ্বালা করা সমস্যার সমাধান ঘরোয়া ভাবেই জেনে নিন

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ১৩, ২০২৫, ১০:২০ অপরাহ্ণ
  • ২৪৯ ০৯ বার দেখা হয়েছে

অনেকেরই বুক জ্বালা করা, ঢেকুর ওঠা, বমিভাব, পেটে ব্যথা, ক্ষুধামন্দা, অল্প খেলেই ভরাপেট অনুভূত হওয়া, পিঠে ও বুকে ব্যথা হয়। বেশ কিছু খাবার থেকে এটা হয়, আবার অনেক সময় না খেয়ে থাকলেও খারাপ লাগে।

এই সমস্যার সমাধান কিন্তু ঘরোয়া ভাবেই সম্ভব। জেনে নিন:
 
দারুচিনি

এ মসলাটি প্রাকৃতিক অ্যান্টাসিড হিসেবে কাজ করে। এটি হজম প্রক্রিয়া ও শোষণক্রিয়া শক্তিশালী করে পাকস্থলীর সমস্যা দূর করবে। পাকস্থলীর নালীগুলোর ইনফেকশন থেকে মুক্তি পেতে দারুচিনির চা পান করুন।

জিরা 

জিরা বীজ অ্যাসিড প্রতিরোধী হিসেবে কাজ করে। হজম প্রক্রিয়ায় সহায়ক এবং পাকস্থলীর ব্যথানাশক হিসেবে কাজ করে। ভাজা জিরা গুঁড়া করে এক গ্লাস পানির সঙ্গে মিশিয়ে অথবা এক কাপ সেদ্ধ পানিতে এক চা চামচ জিরা বীজ মিশিয়ে প্রতিবেলা খাবারের পর পান করুন।

তুলসী পাতা

তুলসী পাতা থেঁতো করে মধুর সঙ্গে মিশিয়ে খেতে পারলে কয়েক ঘণ্টার মধ্যেই সুফল পাওয়া যায়।

আপেল সাইডার ভিনেগার

এক গ্লাস হালকা গরম পানিতে দুই চা চামচ ভিনেগার মেশান। খালি পেটে পান করুন পেটে গ্যাস জমবে না।

আনারস 

আনারস প্রাকৃতিক উপায়ে খাদ্য ভেঙে হজম প্রক্রিয়াকে সহজ করে।  

ঠাণ্ডা দুধ

দুধে থাকা ক্যালসিয়াম পাকস্থলীতে অ্যাসিড তৈরিতে বাধা দেয়। অ্যাসিডিটিতে আক্রান্ত হলে একগ্লাস ঠাণ্ডা দুধ পান করুন।

পানি

পর্যাপ্ত পানি পান করতে হবে। তবে খাবার খাওয়ার ৩০ মিনিট পর পানি পান করুন, এতে খাবারের পরিপাক ভালো হয়।

পরিমিত খাবার খেতে হবে, কম তেল মসলায় রান্না করার অভ্যাস করাও জরুরি। আর দীর্ঘ সময় না খেয়ে থাকা ঠিক নয়। কুমড়া, মুলা, পেঁয়াজ, মরিচ ও নারিকেল, গরুর মাংসসহ রিচ ফুড এড়িয়ে চললে অ্যাসিডিটি নিয়ন্ত্রণে থাকবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell