সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:৩৮
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

বুড়িগঙ্গার ফতুল্লা লঞ্চঘাটে এমভি প্রিন্স কামাল-১ নামের লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি-নিহত ১

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ২৮, ২০২৩, ২:৪৮ পূর্বাহ্ণ
  • ২৫৯ ০৯ বার দেখা হয়েছে

বুড়িগঙ্গার ফতুল্লা লঞ্চঘাটে এমভি প্রিন্স কামাল-১ নামের লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি-নিহত ১

বুড়িগঙ্গা নদীর ফতুল্লার লঞ্চঘাটে পটুয়াখালীগামী এমভি প্রিন্স কামাল-১ নামের একটি লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রলারে বসে থাকা চালক মনির নিহত হয়েছেন।

শুক্রবার (২৭ জানুয়ারি) রাতে বুড়িগঙ্গা নদীর ফতুল্লা লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ট্রলার চালক মনির কেরানীগঞ্জ থানার কান্দাপাড়ার আলী আকবর ফকিরের ছেলে। তিনি ট্রলারটির মালিক ছিলেন।

ফতুল্লা লঞ্চঘাটের ইজারাদার সংশ্লিষ্ট প্রিতম বলেন, ‘এমভি প্রিন্স কামাল-১ নামের পটুয়াখালীগামী একটি যাত্রীবাহী লঞ্চ দ্রুতগতিতে এসে ফতুল্লা খেয়াঘাটে থাকা বেশ কয়েকটি ট্রলারের ওপর উঠে যায়। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে ডুবে যাওয়া ট্রলারের নিচ থেকে মনির নামের একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক মনিরকে মৃত ঘোষণা করেন।’

পাগলা নৌ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ইয়ার আলী বলেন, ট্রলারডুবির ঘটনায় মনির নামের একজনের মৃত্যু হয়েছে। লঞ্চটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell