শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:৪৯
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা-৪ আসামিকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ২, ২০২৫, ৬:৪৫ অপরাহ্ণ
  • ১৪৮ ০৯ বার দেখা হয়েছে

 

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা-৪ আসামিকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

ঢাকা প্রতিনিধি।।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় চার আসামিকে আগামী ৯ এপ্রিল হাজিরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে ওই সময়ের মধ্যে অভিযোগের বিষয়ে তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিল করার জন্য বলেছেন আদালত।

রোববার (২ মার্চ) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। আদালতে আজ শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

যে চার আসামিকে হাজির করতে বলা হয়েছে তারা হলেন- প্রধান আসামি এএসআই আমীর আলী, কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেরোবির প্রক্টর শরীফুল ইসলাম ও ছাত্রলীগ নেতা এমরান চৌধুরী আকাশ।

আদেশের বিষয়ে প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, শহীদ আবু সাঈদের ঘটনা ২০২৪ সালের জুলাইয়ে সবচেয়ে আলোচিত ঘটনার একটি। রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগ ও তাদের সহযোগিরা ক্যাম্পাস থেকে তাকে পিটিয়ে বের করে দেয়। তিনি শান্তিপূর্ণভাবে দুই হাত বাড়িয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে বুক চিতিয়ে দাঁড়িয়ছিলেন। তখন গুলিতে শহীদ হন আবু সাঈদ। ওই ঘটনায় জড়িত মামলার চার আসামি গ্রেফতারের পর কারাগারে রয়েছেন। তাদের আগামী ৯ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার জন্যে নির্দেশ দিয়েছেন আদালত। এই মামলার তদন্ত এপ্রিল মাসের মধ্যে সম্পন্ন হতে পারে বলেও জানান তিনি।

এর আগে গত ১৩ জানুয়ারি প্রাথমিকভাবে ২৫ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন শহীদ আবু সাঈদের পরিবার। শহীদ আবু সাঈদের ভাই রমজান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বরাবর এই অভিযোগ দাখিল করেন।

অভিযোগের বিষয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, আবু সাঈদের পরিবার রংপুরে একটি অভিযোগ করেছেন। আমরা আগেও বলেছি লোকাল কোর্টে যতই মামলা হোক, যেহেতু এটা ক্রাইমস অ্যাগেইনস্ট হিউম্যানিটি, তাই এ অভিযোগ যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসে তাহলে সেটা প্রপার

আবেদন হবে।তিনি আরও বলেন, আবু সাঈদের পরিবার নিজেরাই সিদ্ধান্ত নিয়ে ট্রাইব্যুনালে এসেছেন। আজ তারা সেই ঘটনাগুলোর বর্ণনা দিয়ে আমাদের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা যথাযথ ব্যবস্থা নেবো। অভিযোগ দিতে আবু সাঈদের বড় ভাই রমজান ও তার সঙ্গে ঘটনার সময় যেসব সহযোদ্ধা ছিলেন তারা এসেছেন। তারা প্রাথমিকভাবে ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন।গত ২০ জানুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত হন আবু সাঈদ। এরই মধ্যে হত্যাকাণ্ডের তদন্তে ঘটনাস্থল পরিদর্শন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি প্রতিনিধিদল।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell