সোমবার ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:৩১
শিরোনামঃ
শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ’র এমপি প্রার্থী গোলাম মসীহ’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করলো মানব কল্যাণ পরিষদ নওগাঁয় টয়লেট ট্যাংকি থেকে উদ্ধার হওয়া নারীর পরিচয় শনাক্ত করা হয়েছে, ধ’র্ষ’ণের পর হ*ত্যার অভিযোগ। মহাত্মা গান্ধীর ৭৯ তম শহীদ দিবসে,” মনরেগা “বাঁচাও অভিযান, অবস্থান ও সত্যাগ্রহ। চৌহালীতে ১১জোটের ঐতিহাসিক নির্বাচনী জনসভায় জনতার ঢল রংপুরে বিএনপির নির্বাচনী সমাবেশে’গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইলেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্র তারাপীঠে আগমন মানেই শুধুই দর্শন নয়-এ এক আত্মিক প্রশান্তির যাত্রা”DELUXE APANJAN GUEST HOUSE

বেতনের অর্ধেকের বেশি টাকা লাকড়ি কিনতে কিনতে শেষ,গ্যাসের লাইন সংস্কারের দাবিতে মানববন্ধন

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ১, ২০২৫, ৮:৪৪ অপরাহ্ণ
  • ৩৪ ০৯ বার দেখা হয়েছে

 

 

বেতনের অর্ধেকের বেশি টাকা লাকড়ি কিনতে কিনতে শেষ,গ্যাসের লাইন সংস্কারের দাবিতে মানববন্ধন

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বন্দর অঞ্চলের ২১ নম্বর ওয়ার্ডের ত্রিবেনীপুল থেকে নোয়াদ্দা পর্যন্ত এ মানববন্ধনের আয়োজন করা হয়।

ত্রিবেনীপুল, নোয়াদ্দা, এনায়েতনগর, সোনাকান্দা, দড়ি সোনাকান্দা, মাহমুদনগর, ফরাজিকান্দা, মদনগঞ্জ, শান্তিনগরসহ একাধিক এলাকাবাসী সড়ক অবরোধ করেন তারা। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সমস্যার সমাধান করা না হলে আন্দোলনের হুমকি দেন মানববন্ধনকারীরা।

ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, বন্দর উপজেলার ত্রিবেনী পুলের সামনে ভুক্তভোগী মনির হোসেনের নেতৃত্বে ১২টি এলাকার বাসিন্দারা মানববন্ধনে অংশ নেন। তারা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন।

ভুক্তভোগী আব্দুস সালাম বলেন, ছোট পেশায় বেতনের অর্ধেকের বেশি টাকা লাকড়ি কিনতে কিনতে শেষ হচ্ছে। তিতাস গ্যাস ও নাসিকের দলাদলিতে আমরা সাধারণ মানুষ তিন বছর ধরে ভুগছি।

হোসিয়ারি শ্রমিক জাহানারা আক্তার বলেন, ‘বুড়ো হয়েছি, কাজে যাওয়ার আগে গরম পানি করবো, করতে পারি না। রান্নাবান্নার কাজে আমাদের ভোগান্তির শেষ নেই।’

এসময় বন্দর থানা বিএনপির সভাপতি ও ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহেনশাহ আহম্মেদ বলেন, আন্দোলনকারীদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানাই। একই সঙ্গে দাবি বাস্তবায়নে রোড কাটিংয়ে নাসিকের কোনো জামানত প্রয়োজন হলে নিজ উদ্যোগে দেওয়ার ঘোষণা দেন তিনি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell