মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:০৮
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ

বেতন বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ করেছেন শ্রমিকরা

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ১, ২০২৪, ৯:১৯ অপরাহ্ণ
  • ২২২ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

বেতন বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ করেছেন শ্রমিকরা

গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।

শুক্রবার (১ মার্চ) দুপুরে বেতন বাড়ানোর দাবিতে একটি কারখানার শ্রমিকরা এ অবরোধ করেন।

পুলিশ, শ্রমিক ও এলাকাবাসী জানায়, শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় অবস্থিত তালহা স্পিনিং মিলস্ লিমিটেড কারখানার শ্রমিকরা তাদের বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ করেন। একপর্যায়ে শ্রমিকরা মুলাইদ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এ সময় ওই মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এতে ভোগান্তিতে পড়েন হাজার হাজার মানুষ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শ্রমিকদের দাবি তাদের বেতন প্রতি মাসের ২০ তারিখের মধ্যে পরিশোধ করার কথা থাকলেও কারখানা কর্তৃপক্ষ তা করেনি। এছাড়া শ্রমিকদের বেতন ১৪ হাজার ৫০০ টাকা নির্ধারণ করলেও‌ তাদের এ বেতন দেওয়া হচ্ছে না। আগের নির্ধারিত বেতন ৭ হাজার টাকা বেতন দিচ্ছে শ্রমিকদের। এসব বিষয় নিয়ে শ্রমিকরা বিক্ষোভ ও অবরোধ করেন।

শ্রীপুর শিল্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মিনহাজ জানান, গত মাসের বেতন পরিশোধ এবং বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকরা বিক্ষোভ ও অবরোধ করেন। পরে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell