বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:৩১
শিরোনামঃ
উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র নিখোঁজ,১জনের মরদেহ উদ্ধার

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ২, ২০২৩, ৯:২৩ অপরাহ্ণ
  • ১৮১ ০৯ বার দেখা হয়েছে

 

 

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র নিখোঁজ,১জনের মরদেহ উদ্ধার

পদ্মা নদীর বুকে নির্মিত সেতুর ১৬ নম্বর পিলারের কাছে ঘুরতে গিয়ে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র নিখোঁজ হওয়ার পর একজনের মরদেহ পাওয়া গেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডুবুরি দল ওই একজনের মরদেহ খুঁজে পায়।

অপরজন এখনও নিখোঁজ।

 

যার মরদেহ পাওয়া গেছে, সেই শিক্ষার্থীর নাম সব্যসাচী সৌম্য দাস (২৯), নিখোঁজ আছেন নুরুল হক নাফি (২৪)। তারা ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

শুক্রবার (২ জুন) বিকেলে এ তথ্য জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের দায়িত্বরত কর্মকর্তা পরিদর্শক লিমা খানম।

তিনি বলেন, শুক্রবার বেলা ১১টার দিকে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের লৌহজং স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়। পরে সদর দপ্তরের বিষয়টি জানানো হলে ঘটনাস্থলে যায় ডুবুরি ইউনিট। তারা তাৎক্ষণিক উদ্ধার কাজ শুরু করে। নদীতে তল্লাশি চালিয়ে বিকেল ৪টা ২০ মিনিটে তারা একজনের মরদেহ উদ্ধার করে; অপরজন এখনও নিখোঁজ।  ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, পদ্মায় একটি স্পিডবোটে করে চার বন্ধু ঘুরতে আসেন। বোটটিতে চালকসহ ৫ জন ছিলেন। বোটে করে বন্ধুরা পদ্মা সেতুর ১৬ নম্বর পিলারে কাছে আসেন। সেখানে একটি উঁচু জায়গা আছে, যেখানে তারা প্যান্ট-শার্ট খুলে নদীতে গোসলে নামেন। ওই অবস্থা থেকে তিনজন ফিসে আসেন, কিন্তু দুজন নিখোঁজ হন।

ফিরে আসারা বিষয়টি ফায়ার সার্ভিসকে জানান। পরে ফায়ার সার্ভিসের লৌহজং স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তারা সদর দপ্তরে বিষয়টি জানালে ডুবুরি গিয়ে তল্লাশি চালিয়ে একজনের মরদেহ উদ্ধার করে। উদ্ধার অভিযানে ঘটনাস্থলে নৌ-পুলিশ, কোস্টগার্ড, বিডব্লিউটিএ টিম রয়েছে বলেও জানান তিনি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell